বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2023 02:30:07 pm

সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। হজযাত্রীদের বিশেষ অনুরোধে শেষবারের মতো এ সময় বাড়ানো হলো বলে বৃহস্পতিবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।


এতে বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। যারা এখনো পাসপোর্ট পাননি তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।


আগামী ২১ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখাগুলো খোলা রাখার জন্য অনুরোধ করা হয়েছে।


বিমান ভাড়া বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে হজের খরচ বেড়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ পড়বে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গতবারের চেয়ে খরচ ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা বেড়েছে। গতবার যা ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্য বছরগুলোতে সরকারি ব্যবস্থাপনায় দুইটি প্যাকেজে হজযাত্রীরা অংশ নিতে পারতেন। সরকারি ব্যবস্থাপনায় এবার মাত্র একটি প্যাকেজ ঘোষণা করা হয়। গত বছরে সরকারি প্যাকেজ-১ এর তুলনায় খরচ বেড়েছে ৯৬ হাজার ৬৭৮। প্যাকেজ-২ এর তুলনায় ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেড়েছে। গত বছর প্যাকেজ-১ এ ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা ছিল।


সরকারি খরচের মধ্যে বিমান ভাড়া বাবদ হজযাত্রীদের এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা খরচ হবে।  


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি রাজকীয় সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন।


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

১৩ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

৮৮ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে