৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

দোহারের নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল"-এই স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হয়। 


প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। এসময় তিনি স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি ঢাকা-১ আসনের মাননীয় সাংসদ সালমান এফ. রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বর্ননা তুলে ধরেন উপস্থিত সবার মাঝে। 


অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল হক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম। 


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিব হাসান, বিসিভোয়ার প্রচার সম্পাদক মো. ইয়াকুব আলী আকন্দ। 


এসময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাশার মৃধা,  উপ-প্রচার সম্পাদক মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নজরুল মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বশির, নারিশা উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য মো. মহসীন হাওলাদার, কো-অপ্ট সদস্য প্রফেসর সালাহউদ্দিন আহমেদ, অভিভাবক সদস্য মো. আখতার ফারুক, মোহাম্মদ রফিকুল ইসলাম, মেহেদী ফারুক সেন্টু, মেহেদী হাসান পুলক প্রমুখ। 

আরও খবর