রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

ক্যাটরিনাকে ঘিরে গুঞ্জন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-08-2022 03:44:09 am

সংগৃহীত ছবি

◾ বিনোদন ডেস্ক


গত শনিবারই ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। অনিলকন্যার মা হওয়ার সুখবরের মধ্যেই শুরু হয়েছে নতুন আলোচনা। ক্যাটরিনা কাইফও কি অন্তঃসত্ত্বা? সম্প্রতি ক্যাটরিনা ও ভিকি কৌশলকে একটি হাসপাতালের বাইরে দেখা গেছে। এরপরই সংবাদমাধ্যমে গুঞ্জন, মা হতে যাচ্ছেন ক্যাটরিনা।


তবে নায়িকার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, গাইনি বিভাগে নয়, ক্যাটরিনা হাসপাতালে গিয়েছিলেন ডেন্টিস্টকে দেখাতে। কয়েক দিন আগে তাঁর একটি আক্কেল দাঁত তুলে ফেলতে হয়েছে। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সে কথা জানিয়েছিলেন ক্যাটরিনা। এদিনও সেই ডেন্টিস্টের কাছেই চেকআপের জন্য গিয়েছিলেন তিনি। তবে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা নন, এমন দাবিও ওই সূত্র করেনি। হ্যাঁ-না কিছুই বলেননি ভিকি কিংবা ক্যাটরিনাও।


আগেও বহুবার খবর রটেছিল, ক্যাটরিনা মা হতে যাচ্ছেন। শেষ পর্যন্ত তা গুজবে পরিণত হয়েছে। এই যেমন কয়েক দিন আগেই ক্যাটরিনাকে বিমানবন্দরে দেখে গুঞ্জন শুরু হয়। অনেকে ক্যাটরিনার ‘বেবি বাম্প’ও আবিষ্কার করে ফেলেন। পরে জানা যায়, সবটাই ভিত্তিহীন, অনুমান। গত ডিসেম্বরে ভিকি ও ক্যাটরিনা বিয়ের পিঁড়িতে বসেন। এরপরই ভক্তদের অপেক্ষা পরিবারে কবে আসবে নতুন অতিথি।


অন্য তারকা দম্পতিদের মতোই ভিক্যাটের জনপ্রিয়তা বিপুল। তাঁদের একসঙ্গে দেখতে পেলে উচ্ছ্বসিত হন ভক্তরা। দুই তারকার রসায়ন মুগ্ধ করে তাঁদের। সম্প্রতি করণ জোহরের শোয়ে ভিকি কৌশল বলেন, ক্যাটরিনা তাঁর কাছে আয়নার মতো। তাঁদের মধ্যে বোঝাপড়াও খুব ভালো বলেই দাবি তাঁদের। দুই বছর আগে ‘কফি উইথ করণ’-এর শো থেকেই নাকি প্রেমপর্ব শুরু হয় তাঁদের। অনেকেই ভাবছেন যেহেতু করণ জোহরের শো থেকেই তাঁদের সম্পর্কের শুরু, তাই মা হওয়ার খবরটাও ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানেই ঘোষণা করবেন ক্যাটরিনা।


সোনমের পর আলিয়া, বিপাশা এবং ছোট পর্দার অঙ্কিতা লোখান্দে, দেবিনার নতুন খবরের অপেক্ষায় ভক্তরা। ক্যাটরিনাও কি সেই তালিকায় নাম লেখাবেন? সুখবর দেবেন ভক্তদের? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।




আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪৪ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫০ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে