নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বিয়ে বাড়িতে যাওয়ার পথে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-03-2023 02:37:31 am

পিরোজপুরের মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশা এলাকায় একটি নসিমন-টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষ হওয়ায় ৩ জন নিহত হয়েছে। এ সময় নসিমন-টমটমের আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।


গতকাল শুক্রবার (১৭ মার্চ) বিকলে ৫ টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান। 


নিহতরা হলেন-বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার আল-আমিন মল্লিকের ছেলে শাহিন মল্লিক (১৮), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চোমরা এলাকার আবুল হোসেন মিনার ছেলে ইয়াসিন মিনা (২২) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মো: বাদশা (১৭) । 


হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়ে বাড়িতে ক্যাটারিং সার্ভিস (খাবার পরিবেশন) করার জন্য তারা নসিমন-টমটম গাড়িতে করে ১৮জন পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিল। তাদের বহন করা নসিমন-টমটম গাড়িটি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিত দিক দিয়ে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে দুই জন মারা যায় এবং হাসপাতালে নিয়ে আসলে আরেকজন মারা যায়। এছাড়া গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসতাপালে পাঠানো হয়েছে। 


পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো: রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ১ জন মারা যায় এবং গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসান জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। 


পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনায় শিকার টমটম ও গ্রামীন বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে