সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের মধুপুরে আদর্শ সমাজ কল্যাণ গণ পাঠাগার উদ্ভোধন

নাজিবুল বাশার: সমাজের সাধারণ মানুষকে বইমুখী করে গড়ে তোলার প্রধান উৎস হলো পাঠাগার। পাঠাগারই পাঠাভ্যাস তৈরী করার প্রধান হাতিয়ার । তেমনি একটি পাঠাগার টাঙ্গাইলের মধুপুরে উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার পৌর শহরের টেংরি গোরস্থানপাড়া আদর্শ সমাজ কল্যাণ গণ পাঠাগারটির উদ্ভোধনী  অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন পাঠাগার হচ্ছে আদর্শ মানুষ তৈরির কারখানা। এই কারখানায় যারা আসবে বসবে বই পড়বে তারা সমাজের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। তাই প্রতিটি সমাজে পাঠাগার স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। পাঠাগার স্থাপনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের শ্রেণি পেশার মানুষ। 

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে মাহমুদুল হাসান লালনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাঠাগারের উপদেষ্টা আশরাফ তরফদার, উপদেষ্টা মন্ডলীর সদস্য হুমায়ন কবির, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদশা মিয়া, দৈনিক যুগধারার মধুপুর প্রতিনিধি ও ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক নাজিবুল বাশার, ওবায়দুল হক মুকুল, আব্দুল কাইয়ুম মুন্সি প্রমুখ।


আরও খবর