নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

যে কারণে শাকিব খানের মামলা নেয়নি পুলিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2023 04:00:45 am

প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের মানহানির মামলা নেয়নি গুলশান থানা। তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাকিব খান তার আইনজীবীসহ গুলশান থানায় যান। সেখানে তিনি ঘণ্টাখানেক থাকেন।


এর আগে, রহমত উল্ল্যাহ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট তিনটি সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। যেখানে ধর্ষণসহ মোট পাঁচটি অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান।


শাকিব খান বলেন, ‘রহমত উল্ল্যাহর করা মিথ্যে অভিযোগের ব্যাপারে মানহানির মামলা করতে চেয়েছিলাম। কিন্তু থানা থেকে পরামর্শ দেওয়া হলো এই মামলা কোর্টে করতে। আমরা আগামীকাল তার বিরুদ্ধে মামলা করব।’


গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম জানান, মামলার আবেদনপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় তারা মামলাটি নেননি। তিনি বলেন, ‘শাকিব খান এক প্রযোজকের নামে মামলা করতে রাতে থানায় আসেন। কিন্তু তার আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় সেটি সংশোধন করে আনার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপাতত মামলা নেওয়া হয়নি।’


অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল শাকিবের বিরুদ্ধে এবং সে মামলায় তাকে গ্রেফতারও করা হয়েছিল—এমনটাই শিল্পী সমিতিতে দেওয়া অভিযোগে বলেছিলেন রহমত উল্ল্যাহ। এর জবাব শাকিব বলেন, ওখানে মামলা হলে তো আমি দেশে আসলাম কীভাবে? আমি তো আর পালিয়ে আসি নাই।’


তবে শাকিবের সঙ্গে উপস্থিত আইনজীবী খায়রুল বলেন, ‘অস্ট্রেলিয়ায় যে মামলার কথা বলা হচ্ছে সেটা কিন্তু সেখানকার পুলিশ তদন্ত করেছে। তারা কিন্তু শাকিবকে নির্দোষ বলেছে এবং বলেছে, মিস্টার খান ইটস অ্যা হানি ট্র‍্যাপ। বি অ্যাওয়ার ইউরসেলফ ফ্রম দেম।’


তিনি জানান, আজ রোববার দু-তিন দিনের মধ্যে পেন্যাল কোডের ৩৮৫ ধারায় রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করা হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

২২ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে