সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুলবাড়ীতে চাচা কর্তৃক ভাতিজিকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোশন শিমুলবাড়ী গ্রামের আব্দুল হামিদের পুত্র চাচা শফিকুল ইসলাম কর্তৃক গ্রামের প্রতিবেশী ভাতিজি সপ্তম শ্রেণীর পড়ুয়া ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগ উঠেছে।


এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে। ফুলবাড়ী থানার মামলা নং ২৭। মামলা হওয়ার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক শফিকুল ইসলাম।


ভুক্তভোগী ও মামলার বিবরণে জানা গেছে, ওই মেয়ের বাবা-মা দিনমজুর হওয়ায় কাজের জন্য প্রায় সময় বাড়ির বাহিরে থাকেন। এ কারণে মেয়েটি বাড়িতে একাকী থাকেন। একাকী থাকার সুযোগ নেয় ওই লম্পট। বাড়িতে যাওয়া আসার সুযোগে এক পর্যায়ে সে প্রেমের সম্পর্ক তৈরীর চেষ্টা করে। কিন্তু মেয়েটি এটিতে অসম্মতি জানালে সে না রকম প্রলোভন ও ভয় ভীতি প্রদর্শন করে। এতে কাজ না হওয়ায় শেষ সুযোগ খুঁজতে থাকে।দেড় মাস আগে মেয়েটির মা তার বাপের বাড়ি যায়। তার বাবা কাজের জন্য বাড়ির বাইরে থাকেন।


মেয়েটি একা থাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে লম্পট শফিকুল সেই সুযোগে ঘরের ভিতরে ঢুকে লুকিয়ে থাকে। মেয়েটি ঘরে ঢোকা মাত্রই মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে জোর জুলুম করে ধর্ষণ করে। এরপর কাউকে না বলার জন্য মেয়েটিকে বিভিন্ন প্রকার হুমকি দেয়। মেয়েটি লজ্জায় কাউকে না বললেও সেই সুযোগে সে আবারো ধর্ষণ করে। গত ১৩ই মার্চ আবারো সেই উদ্দেশ্যে ওই মেয়েটির বাড়িতে আসলে স্থানীয় লোকজন‌ দেখতে পেয়ে তাকে আটকানোর চেষ্টা করে । এ সময় তাকে ধরার চেষ্টা করলে সে দ্রুত পালিয়ে যায়। এরপর সে ঘটনাটি ধামাচাপার দেয়ার জন্য বাদীর পরিবারকে নানান প্রকার টাকার লোভ,ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকে।


এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

আরও খবর




6addad0629845-251026011726.webp
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

১ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে