সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৮৭টি গৃহহীন পরিবার

চতুর্থ ধাপে কক্সবাজারের টেকনাফে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৮৭টি দরিদ্র ভূমি ও গৃহহীন পরিবার। এ খবরে খুশিতে আত্মহারা হতদরিদ্র মানুষ গুলো।


টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ৮৭টি নতুন ঘর নির্মাণ ও দালিলিক কাজ সম্পন্ন করা হয়েছে।


সোমবার (২০মার্চ) বেলা ১১ টার দিকে

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. কামরুজ্জামান সভাপতিত্বে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।


এ সময় ইউএনও মো. কামরুজ্জামান বলেন, টেকনাফ উপজেলার ৫টি ইউনিয়নে ১ম,২য় ও ৩য় পর্যায়ে সর্বমোট ৪৫৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে আগামী (২২ মার্চ) বুধবার টেকনাফ উপজেলার মোট ৮৭টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের মাধ্যমে উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ সব নতুন গৃহ হস্তান্তর করবেন। তাই তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খোরশেদ, উপজেলা পকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্তসহ স্থানীয় গণমাধ্যকর্মীগণ।


আগামী ২২ মার্চ বুধবার সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে টেকনাফ উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ সব নতুন গৃহ হস্তান্তর করবেন এমনটি সূত্রে জানা গেছে।


এদিকে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় ৪র্থ পর্যায়ের ৮৭টি ঘরের মধ্যে উপজেলার হোয়াইক্যংয়ের খারাংখালী এলাকায় ৪০টি, হ্নীলার দমদমিয়া এলাকায় ১৩টি, টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ায় ১১টি, সদরের বটতলী এলাকায় ১০টি, সাবরাংয়ের মুন্ডার ডেইল এলাকায় ৮টি, সাবরাং পুরান পাড়া এলাকায় ৫টিসহ মোট ৮৭ টি নতুন গৃহসহ খাস জমি উপকার ভোগীদের মাঝে বরাদ্দের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবীর কুমার দত্ত। অপরদিকে ৩য় পর্যায়ের বাহারছড়া মনতলিতে ৫০টি, চৌকিদার পাড়া এলাকায় ২টি ও মনখালি এলাকায় ৪টি মোট ৫৬টি ঘর একইসাথে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


উল্লেখ্য,বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

আরও খবর