সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নিমিত্তে সুনামগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

আজ ২১ই মার্চ ২০২৩ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে স্থানীয় বাজার ব্যবসায়ীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। বাজার কমিটির সদস্যগণ বাজারের যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনসহ মার্কেটের বিভিন্ন সমস্যা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যা সমূহ সমাধানের জন্য জেলা পুলিশের পক্ষ হতে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। 


এ সময় পুলিশ সুপার আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এছাড়া সুনামগঞ্জ জেলার বিভিন্ন মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে অতিরিক্ত নাইটগার্ডসহ সিসি ক্যামেরা স্থাপনের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।


সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রিপন কুমার মোদক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলার ডিআইও-১ মো: আজিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।

আরও খবর