দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

বাংলাদেশে হাইব্রীড গমের ভবিষ‍্যৎ সম্ভাবনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কৃষি নির্ভর বাংলাদেশে অন‍্যন‍্য রবি ও খরিপ শস‍্যের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাইব্রীড গমের চাষবাদে উৎসাহিত করে দেশে গমের চাহিদা যোগানে কিছুটা অবদান রাখতে এব গমের আমদানিতে পরনির্ভরশীলতা কমিয়ে আনতে বাংলাদেশে হাইব্রীড গমের অবস্থা ও ভবিষ‍্যৎ সম্ভাবনা নিয়ে দিনাজপুর গম ও ভূট্রা গবেষনা ইন্সটিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

২২মার্চ বুধবার সকাল ১০টায় দিনাজপুর গম ও ভুট্রা গবেষনা ইন্সটিটিউটের সেমিনার হলে বাংলাদেশে হাইব্রীড গমের অবস্থান ও সম্ভাব‍্যতা নিয়ে এক মতবিনিময় ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

হাইব্রীড গমের সম্ভাব‍্যতা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় গম ও ভুট্রা গবেষনা ইন্সষ্টিটিউটের সিএসও প্রশিক্ষন,পরিকল্পনা ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ভ.সালাউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব‍্য রাখেন গম ও ভুট্রা গবেষণা ইন্সষ্টিটিউটের মহাপরিচালক ড.গোলাম ফারুক,আমন্ত্রিত বিশেষ অথিতিবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন কৃষি প্রজনন ইন্সষ্টিটিউট সিডনী,অষ্ট্রেলিয়া থেকে আগত গবেষক ড.রেবেকা সেফার্ড,রংপুর বিভাগের ডিএই এর সহকারি পরিচালক আফতাব হোসেন,গম ও ভুট্রা গবেষণা ইন্সষ্টিটিউট,দিনাজপুরের অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু জামান সরকার,প্রধান বক্তা হিসেবে বক্তব‍্য রাখেন বাংলাদেশ গম ও ভুট্রা গবেষনা ইন্সষ্টিটিউট দিনাজপুরের গম প্রজনন বিভাগের প্রধান ড.এমএ হাকিম প্রমুখ।


প্রশিক্ষণ কর্মশালায় অষ্ট্রেলিয়ার সিডনি উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষক ড,রেবেকা শেফার্ড বলেন আবহাওয়ার অনুকুলে হাইব্রীড গমের চাষা কৃষক ও কৃষিক্ষেত্রে এক গুরুত্পূর্ন ভূমিকা রাখতে পারে।দেশে গমের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা অনেকাংশ হ্রাস পাবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। প্রধান অথিতি ড.গোলাম ফারুক বলেন দেশে বর্তমান গমের উৎপাদন ১২লক্ষ মেট্রিকটন, হাইব্রীড গম চাষাবাদে প্রতিবছর শতকরা ২০ভাগ বৃদ্ধি পায় তাহলে বছরে ২লক্ষ ৪০হাজার মেট্রিকটন গম বেশী উৎপাদন হবে।এর ফলে বছরে দেশের চাহিদা মেটাতে যে পরিমান গম বহিঃবিশ্ব থেকে আমদানি করতে হয় তা অনেকাংশ হ্রাস পাবে।এছাড়াও হাইব্রীড সীড প্রোডাকশন এর ক্ষেত্রে জনবলের প্রয়োজন হবে এক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব অনেকাংশ হ্রাস পাবে।বর্তমানে দিনাজপুর গম ও ভুট্রা গবেেষণা ইন্সষ্টিটিউটে পরীক্ষলব্দ্ধভাবে বারি তিন জাতের গমের বীজ উৎপাদন করা হচ্ছে।এছাড়া অষ্ট্রেলিয়া থেকে আমদানীকৃত হাইব্রীড গমের বীজ ছয় সাড়িতে রোপন করা হয়েছে।তবে দেশীয় উৎপাদিত বারি গমের বীজ অনেক ভালো।তবে হাইব্রীড গমের বীজ বপনে কৃষকদের উৎসাহিত করতে পারলে দেশে গমের চাহিদা কিছুটা পুরনের পাশাপাশি অর্থনীতিতে এক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে গম আমদানি অনেকাংশ হ্রাস পাবে।


আরও খবর
6addad0629845-251026011726.webp
ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

৩ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে







6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২৩ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে