◾ শিক্ষা ডেস্ক
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
উল্লেখ্য, আগামী বুধবার থেকে এই ছুটি কার্যকর হবে যেটা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করেছে।
৬ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
১০ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে
১৫ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে