ঝিনাইগাতীর নলকুড়ায় কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শেরপুরের কাকিলাকুড়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন আবারও মা হলেন বুবলী সাতক্ষীরা শহরে রহস্যঘেরা মৃত্যু শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ‎যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন হোসেনপুরের কৃতী সন্তান অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহিন সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

© ফাইল ছবি


ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০ টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।


এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক। সিনিয়র শিক্ষক রঞ্জিতা দত্তের পরিচালনায় বিদায়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দীন , বিশেষ অতিথি উপাধ্যক্ষ সগীর মাহমুদ,সিনিয়র শিক্ষক রতন রায় প্রমুখ।


বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মনি আক্তার ওঅধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ১০ম শ্রেনীর ছাত্রী দিশা আক্তার, ৮ম শ্রেনির পরীক্ষার্থী মিম আক্তার।


বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।


ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হেমায়েত উদ্দীন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।ব্যারিষ্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুর -কাঠালিয়ায় অবহেলিত এলাকায় স্কুল- কলেজ প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল স্কুল কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।

আরও খবর