সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের জমি সহ ঘর পেল আরও ১০০ পরিবার

কক্সবাজারের উখিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন ১০০টি পরিবারের মাঝে জমির দলিল সহ নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।


বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর ও দলিল হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।


উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবি , উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার সহ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি প্রেসক্লাব সভাপতি উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায জালিয়া পালং ইউনিয়নে ৭৩ টি, রত্না পালং ইউনিয়নে ১০ টি, হলদিয়া পালং ইউনিয়নে ৭ টি, ও পালংখালী ইউনিয়নে ১০ টি মোট ১০০ টি নতুন ঘর সহ খাস জমি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।


উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, উখিয়া উপজেলায় ১ম পর্যায়ে ১০০টি, ২য় পর্যায়ে ৪৫ টি, ৩য় পর্যায়ে ২৬৩ সহ মোট ৪০৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সর্বশেষ গতকাল ৪র্থ পর্যায়ে আরো ১০০ টি মোট ৫৩৮ টি পরিবারকে জমি সহ ঘর প্রদান কার্যক্রমের মাধ্যমে তাদেরকে পূর্ণবাসন নিশ্চিত করা হয়েছে।


আরও খবর