ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রুহানিয়াত ফাউন্ডেশন বাংলাদেশের ১ হাজার তম রক্তদাতাকে সম্মাননা স্মারক প্রদান

ছবি : রুহানিয়াত ফাউন্ডেশন


রক্ত দান মানে জীবন দান। রক্ত দানের মতো এমন মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনার দেওয়া রক্ত একজন মৃত্যু পথযাত্রী মানুষকে নতুন জীবন দান করতে পারে এই কথাটির আঙ্গিতে ঠাকুরগাঁও জেলার নামকরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন রুহানিয়াত ফাউন্ডেশন,মাত্র নয় মাসের মাথায় ১ হাজার তম রক্তদান সম্পন্ন করে সম্মাননা স্মারক প্রদান করেছে রুহানিয়াত ফাউন্ডেশন বাংলাদেশের এর স্বেচ্ছায় রক্তদান প্রকল্প (রুহানিয়াত রক্তযোদ্ধা) ।


আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) ঠাকুরগাঁওয়ে দুপুর একটায় “The Royal Lounge” এ এক হাজার তম রক্তদাতা মাসহুদুর রহমান মাসুদ কে এই সম্মাননা স্মারক প্রদান ও কেক কাটা হয়। এসময় রুহানিয়াত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাহিন আহাম্মেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতা হাসপাতাল ও মাম হাসপাতালের সত্বাধীকারী মোস্তাফিজুর রহমান বাবু এবং বিশেষ অতিথি এটিএন নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এম এ সামাদ প্রমূখ।


রুহানিয়াত ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি জনাব মোঃ সোহেল রানা শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে তিনি বলেন, আমাদের অগ্রগতিতে স্বেচ্ছাসেবীরাই আমাদের মূল হাতিয়ার, আমরা স্বেচ্ছাসেবীদের দিকেই বেশি সু-নজর দেই কারণ স্বেচ্ছাসেবীরা সুস্থ থাকলে তারা অসংখ্য রোগীর সুস্থ থাকার কারণ হবে, আর সার্বিক সহযোগীতা পেলে আমরা ঠাকুরগাঁও শহরে রুহানিয়াত রক্তযোদ্ধা এর মাধ্যমে একটি মডেল স্বেচ্ছাসেবী সংগঠন উপহার দিতে পারবো।


তিনি আরও বলেন, বর্তমানে আমাদের কয়েকটি প্রকল্প চলমান রয়েছে, উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে সুদ মুক্ত ঋনের ব্যবস্থা (রুহানিয়াত কর্জে হাসানাহ্), স্বেচ্ছায় রক্তদান প্রকল্প (রুহানিয়াত রক্তযোদ্ধা), থ্যালাসেমিয়া রোগী সংক্রান্ত প্রকল্প (রুহানিয়াত থ্যালাসেমিয়া হেল্প লাইন), সেবা মূলক প্রকল্প (রুহাফ কোচিং সেন্টার) সহ আরও কিছু প্রকল্প বাস্তবায়ন এর কাজ চলমান । এছাড়াও উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে রুহানিয়াত ফাউন্ডেশনের সেক্রেটারি মোঃ হাসান, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল্লাহ, অফিস সম্পাদক মোঃ পারভেজ ইসলাম এবং রুহানিয়াত রক্তযোদ্ধা ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী মানবিক স্বেচ্ছাসেবী সিরাজুল ইসলাম সহ সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে