ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে গ্রেফতার ০৩

বগুড়ার সারিয়াকান্দিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে জোড়গাছা নতুনপাড়া থেকে ১২৯ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬,৫০০/-টাকাসহ মাদক ব্যবসায়ী ওয়াজেদ হোসেন (৩৫) কে আটক করেছে সারিয়াকান্দি থানাধীন চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র। আসামী ওয়াজেদ সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা নয়াপাড়ার মৃত জহুরুল ইসলাম ও রওশন আরা দম্পতির ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুরুল হোদা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। চন্দনবাইশা পুলিশ ফাঁড়ির আওতায় যেসব এলাকা রয়েছে, সেসব এলাকা মাদকমুক্ত রাখতে পুলিশের সার্বক্ষণিক নজরদারি চলমান।
অন্যদিকে হত্যার মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী হাসেন আলী (৪২) পিতা-মোঃ আশরাফ আলী প্রাং, সাং-শেখাহাতি, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে ঢাকা হইতে গ্রেফতার করা হয়েছে এবং আসামী হান্নান প্রামানিক (৪০) পিতা-মৃত জয়নাল প্রামানিক, সাং-জোড়গাছা নতুনপাড়া, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে আটক করেছে পুলিশ।
সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতেও বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। যুবসমাজকে রক্ষার স্বার্থে সচেতন নাগরিকরা যদি পুলিশকে মাদক ব্যবসায়ীদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করে তাহলে পুলিশের যথাযথ পদক্ষেপ নিতে অনেকটা সুবিধা হবে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামী ওয়াজেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারী পরোয়ানাভুক্তদের ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আরও খবর