মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 08:34:19 am

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজার দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার। এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার পছন্দের শীর্ষে উঠে আসে। এতে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার।


তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের লেনদেন শুরু হওয়ার আগে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দাম ছিল ৪৩ টাকা ৫০ পয়সা। এরপর দাম বাড়তে বাড়তে সপ্তাহ শেষে ৫৬ টাকা ২০ পয়সায় থিতু হয়েছে। অর্থাৎ এক সপ্তাহের শেয়ার দাম বেড়েছে ১২ টাকা ৭০ পয়সা বা ২৯ দশমিক ২০ শতাংশ।


কোম্পানিটির শেয়ারের এ দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সেই সঙ্গে বিনিয়োগকারীদের সতর্ক করতে ডিএসই থেকে সতর্ক বার্তাও প্রকাশ করা হয়েছে। অবশ্য ডিএসই সতর্ক বার্তা প্রকাশ করলেও তাতে কোনো কাজ হয়নি। উল্টো দাম বাড়ার পালে আরও হাওয়া লেগেছে।


গত ২৩ মার্চ ডিএসই থেকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা প্রকাশ করে বলা হয়, লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দাম বাড়ার প্রেক্ষিত্রে কোম্পানিটির কর্তৃপক্ষকে নোটিশ করা হয়। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই থেকে এ সতর্ক বার্তা প্রকাশ করার পর ওইদিন কোম্পানিটির শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বাড়ে।


শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০২০ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।


এদিকে চলমান হিসাব বছরের প্রথম ছয় মাসের ব্যবসায় কোম্পানিটি লোকসান করেছে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৯ পয়সা।


১৩ কোটি ৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৭৯ হাজার ৯৮০টি। এর মধ্যে ৩০ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৫৬ দশমিক ৮২ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৩ দশমিক ১৮ শতাংশ।


এদিকে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ কোটি ১৩ লাখ ১৬ হাজার টাকা।


গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ার দাম বেড়েছে ১২ দশমিক ৬০ শতাংশ। ১০ দশমিক ২৯ শতাংশ দাম বাড়ার মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস।


এছাড়া দাম বাড়ার শীর্ষ দশে স্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্যামপুর সুগার মিলের ৯ দশমিক ৯১ শতাংশ, সমতা লেদারের ৯ দশমিক ৪৬ শতাংশ, আরডি ফুডের ৯ দশমিক শূন্য ৫ শতাংশ, জিল বাংলা সুগার মিলের ৮ দশমিক ৫৬ শতাংশ, উসমানীয়া গ্লাস শিটের ৭ দশমিক ৩১ শতাংশ, জুট স্পিনার্সির ৭ দশমিক ১৩ শতাংশ এবং জিকিউ বলপেনের ৫ দশমিক ৬৮ শতাংশ দাম বেড়েছে।

আরও খবর

6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

১ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে


6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

৭ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে


6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

৯ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে



6a1088f3b0fde-220526104851.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

২১ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে



6a0e72463a419-210526084734.webp
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের

২৩ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে