ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রমজানের দ্বিতীয়দিনে বাজার মনিটরিং:উখিয়ায় জরিমানা আদায়

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির দায়ে উখিয়ায় ১১হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।


শনিবার(২৫ মার্চ) দুপুরে উখিয়া দারোগা বাজার ও কোর্টবাজার স্টেশনে বাজার মনিটরিং করা হয়। এর আগে গতকাল রমজানের প্রথমদিন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। রমজানের দ্বিতীয়দিনে বাজার মনিটরিং করে উখিয়া দারোগা বাজার ও কোর্টবাজার তরকারি বাজার,মুদির দোকানে পণ্যমূল্যের তালিকা না রাখার দায়ে ৪টি মামলায় ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম সহ থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।


অভিযানের ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বলেন,"পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হয়। প্রথমে উখিয়া দারোগা বাজার ও পরে কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে পণ্যমূল্য তালিকা না রাখার দায়ে ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১১হাজার টাকা জরিমানা আদায় করা এবং পরবর্তীতে পণ্যমূল্য তালিকা টাঙানোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।"

Tag
আরও খবর