চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৫০ টাকার নিচে ব্রয়লার মুরগি, কাল-পরশু আরও কমবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 03:24:27 pm

দুইদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৩০-৫০ টাকা পর্যন্ত কমেছে। রাজধানী ঢাকার বাজারে এখন আড়াইশো টাকার কমে ব্রয়লার মুরগি কিনতে পারছেন ক্রেতারা। বৃহস্পতিবার (২৩ মার্চ) পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামারপর্যায়ে ব্রয়লার মুরগির দাম ১৯০-১৯৫ টাকা কেজি নির্ধারণ করে। এরপর বাজারে মুরগির দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।


শনিবার (২৫ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকা দরে, যা শুক্রবার (২৪ মার্চ) ছিল ২৫০-২৬০ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামীকাল বা পরশুর মধ্যে মুরগির দাম আরও কমবে। খামারে মুরগি ১৯০ টাকা কেজি দরে বিক্রি হলে, তা খুচরা বাজারে ২৩০ টাকার নিচে বিক্রি হওয়ার কথা।


রাজধানীর রামপুরা বাজারের মুরগি বিক্রেতা মোমেন হোসেন বলেন, ‘সরকার খামার পর্যায়ে মূল্য নির্ধারণ করে দেওয়ার পর বাজারেও মুরগির দাম কমেছে। আগামীকাল হয়তো আরও কমবে। এটা ২০০-২২০ টাকা কেজির মধ্যে এলে ঠিক আছে।’


আজ শনিবার যে মুরগি বিক্রি করছেন, তা শুক্রবার (২৪ মার্চ) খামার থেকে কিনে আনা জানিয়ে ব্যবসায়ী মোমেন বলেন, ‘আজ সকালে কাপ্তানবাজার থেকে ব্রয়লার মুরগি এনেছি। এটা ২৩০ টাকা দরেও বিক্রি করতে পারছি। আগামীকাল হয়তো দামটা আরও কমবে।’


এদিকে, ব্রয়লার মুরগির নিম্নমুখী দামের কারণে সোনালি মুরগির দামও কিছুটা কমেছে। বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৫০-৩৬০ টাকা দরে, যা দুদিন আগেও বিক্রি হচ্ছিল প্রায় ৪০০ টাকা দরে।


বাজার ঘুরে দেখা গেছে, দরদাম করে নিলে বিক্রেতার চাওয়া দামের চেয়ে আরও ৫-১০ টাকা কমে কেনা যাচ্ছে ব্রয়লার মুরগি। তবে পাড়া-মহল্লার কিছু দোকানে এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে।


খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানে অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ থাকে। এজন্য মুরগির চাহিদা কিছুটা কমে গেছে। রোজা যত শেষের দিকে যাবে, চাহিদা বাড়বে।


খামার থেকে ১৯০-১৯৫ টাকা কেজি দরে মুরগি বিক্রি হলে খুচরায় ২৩০-২৪০ টাকা কেজি দরে কিনতে পারবেন ভোক্তারা। পরিবহন, ঘাটতি অন্যান্য খরচ মিলিয়ে বাজারে দামের পার্থক্য হবে ৩০-৪০ টাকা।

আরও খবর






6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১৪ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৬ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে