শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

৮ বছরের মধ্যে প্রথম আমানত কমল শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 03:41:54 pm

ইসলামী ব্যাংকের ঋণ অনিয়ম আলোচনায় আসার পর ব্যাংকটির আমানত কমে গেছে। এই ধাক্কায় শরিয়াহভিত্তিক বেশির ভাগ ব্যাংকের আমানতও কমে গেছে। গত বছরের অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর আমানত কমেছে ১১ হাজার ৪২৬ কোটি টাকা। গত ৮ বছরে শরিয়াহ ব্যাংকগুলোর আমানত কমে যাওয়ার ঘটনা এটাই প্রথম।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর আমানত ২০২২ সালের ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ৪ লাখ ৯ হাজার ৯৪৯ কোটি টাকা, সেপ্টেম্বরে যা ছিল ৪ লাখ ২১ হাজার ৩৭৫ কোটি টাকা। ফলে তিন মাসের ব্যবধানে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর সম্মিলিত আমানত কমেছে ২ দশমিক ৭১ শতাংশ বা ১১ হাজার ৪২৬ কোটি টাকা।


আমানত কমলেও ব্যাংকগুলোর বিনিয়োগ বেড়েছে ৪ দশমিক ৯১ শতাংশ। গত সেপ্টেম্বর শেষে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর বিনিয়োগ ছিল ৩ লাখ ৮৬ হাজার ২২১ কোটি টাকা, ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ৪ লাখ ৫ হাজার ২০২ কোটি টাকা।  


শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে আমানত কমার তথ্য এমন সময়ে প্রকাশিত হয়েছে, যখন দেশের সবচেয়ে বড় বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশসহ কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংকে ঋণ কেলেঙ্কারির অভিযোগে গ্রাহকেরা আমানত তুলে নিয়েছেন। ফলে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ তারল্যসুবিধা দিয়েছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে। এ ছাড়া ঋণ তদারকি জোরদার করতে ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এসব ব্যাংক যাতে তারল্যসংকটের কারণে বিপদে না পড়ে, এ জন্য কেন্দ্রীয় ব্যাংক বিশেষ সুবিধাও চালু করেছে।


তবে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, তারল্য নিয়ে যে সমস্যা হয়েছিল, তা অনেকটা কেটে গেছে। এখন দৈনিক ১ হাজার ৮০০ কোটি টাকা উত্তোলন হলে ২ হাজার কোটি টাকা জমা হচ্ছে। যেসব গ্রাহক টাকা তুলে নিয়েছিলেন, তাঁরা আবার টাকা জমা করছেন।


দেশের ইসলামি ধারার ব্যাংক রয়েছে ১০টি। এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড। এ ছাড়া ১১টি ব্যাংকের ২৩টি শাখা ও প্রচলিত ব্যাংকের ৫৩৫টি শাখায় ইসলামি ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে।

আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

৩ ঘন্টা ৩৪ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৫ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে