বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

রমজানে সুবিধা বঞ্চিত মানুষের পাশে লোটাস-বাড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 05:35:14 pm

© ফাইল ছবি


মহিমান্বিত রমজান মাসকে কেন্দ্র করে ২০০ জনের বেশি দরিদ্র নারী-পুরুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম।


গতকাল শুক্রবার (২৪ মার্চ) ও শনিবার (২৫ মার্চ) সংগঠনটির নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীরা ইউনিয়নের কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসাসহ আরো দুইটি স্পটে কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষীপুর, দৌলতপুর, নারায়ণপুর ও পার্শ্ববর্তী উপজেলার প্রসন্নকাপ গ্রামের রোজাদার মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ছোলাবুট ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, তৈল ১ লিটার, চিড়া ১ কেজি, খেজুর ১ কেজি, ডাল ১ কেজি, ময়দা ১ কেজি ও চিনি ১ কেজি।


ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ, মনিটরিং কমিটির সদস্য তামজিদ মির্জা, সাবেক সভাপতি রিয়াদ হাসান, সহ-সভাপতি রিয়াদ প্রধান, শাকিল আহমদ শুভ ও ফারুক হোসেন ও উপদেষ্টা সদস্য হাফিজ শরিফুল ইসলামসহ আরো অনেকেই। এছাড়াও উক্ত কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনটির শুভাকাঙ্ক্ষী জনাব কবির হোসেন মাস্টার, জনাব আসাদুজ্জামান, জনাব শরফুদ্দিন মৃধা ও মাওলানা ইমাম হোসেন, হাবিব সরকার, ঈমান মির্জা, দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো: ফয়সাল ব্যাপারী, নূরে আলম, মিজান তালুকদার, শাওন ও ফরহাদ প্রমূখ।


এ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে কালিকাপুর গ্রামের আমেরিকা প্রবাসী আবদুস সালামসহ গ্রামের প্রবাসী ও সামর্থ্যবান সমাজহিতৈষী দাতাগণ অর্থ সহায়তা দিয়ে অসামান্য অবদান রেখেছেন। এছাড়া সংগঠনটির অন্যতম উপদেষ্টা মাসুদ আরমান ও জুয়েল সরকার সমগ্র কার্যক্রমটির সার্বিক সমন্বয় সাধন করেন। 


ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান বলেন, ‘‘আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে ‘আমরা আনিব রাঙা প্রভাত’। আমাদের এই জনপদে একটি সোনালি সকাল নিয়ে আসার লক্ষ্যেই আমরা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নিরলস কাজ করে আসছি। আজকের খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ সেই কাজেরই একটি অংশ। যেসব দাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীগণ অর্থ সহায়তা, শ্রম ও পরামর্শ দিয়ে আমাদের কাজকে ত্বরান্বিত করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’


প্রসঙ্গত, গত প্রায় ১৫ বছর ধরে লোটাস-বাড চ্যারিটি ফোরাম দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে ‘সামর্থ্য’ প্রজেক্ট, জনস্বাস্থ্যের কল্যাণে মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও চিকিৎসা সহায়তা প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষরোপণসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।


আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৭ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে