আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ

টি-টোয়েন্টিতেও ক্যারিবীয়দের কাছে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 06:07:09 am

ওয়ানডে সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দু’দলের মধ্যে। টি-টোয়েন্টি সিরিজেও সেই লড়াইয়ের আভাস। প্রথম ম্যাচেই হয়েছে দুর্দান্ত লড়াই এবং সেই লড়াই শেষে জয়ী দলের নাম ওয়েস্ট ইন্ডিজ।


সেঞ্চুরিয়নে শনিবার প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটি শেষ পর্যন্ত টি-টোয়েন্টি থাকেনি, পরিণত হয় ইলেভেন-ইলেভেন ম্যাচে। অর্থ্যাৎ, দুই দল থেকেই ৯টি করে ওভার কেটে রাখা হয়। ম্যাচ অনুষ্ঠিত হয় ১১ ওভারের।


প্রথমে ব্যাট করে ১১ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছিলো ৮ উইকেট হারিয়ে ১৩১ রান। জবাব দিতে নেমে ক্যারিবীয়দের বেশ লড়াই’ই করতে হয়েছে জয় পেতে। শেষ পর্যন্ত ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় তারা।


টস জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। ব্যাট করতে নেমে শুরুতেই অভিজ্ঞ কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। কোনো রানই করতে পারেননি ডি কক। রিজা হেন্ডরিক্স ১২ বলে করেন ২১ রান। রাইলি রুশো ৭ বলে আউট হয়ে যান মাত্র ১০ রান করে।


অধিনায়ক এইডেন মারক্রাম ৯ বলে করেন ১৪ রান। বিধ্বংসী ছিলেন ডেভিড মিলার। ২২ বল খেলে তিনি আউট হন ৪৮ রান করে। ৪টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। হেনরিক ক্লাসেন করেন কেবল ১ রান। ৪ রানে আউট হন ওয়েইন পার্নেল। সিসান্দা মাগালা আউট হন ১৮ রান করে। নির্ধারিত ১১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।


ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন ওডেন স্মিথ এবং শেলডন কটরেল। ১টি করে উইকেট নেন আকিল হোসেইন, অ্যালজারি জোসেফ এবং রোমারিও শেফার্ড।


জবাব দিতে নেমে শুরুতে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজও। ২ বলে ৬ রান করে আউট হয়ে যান রোমারিও শেফার্ড। ৮ বলে ২৩ রান করে বিদায় নেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং। ১৪ বলে ২৮ রান করেন জনসন চার্লস। ৭ বলে ১৬ রান করে আউট হন নিকোলাস পুরান। তবে ক্যারিবীয়দের জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ১৮ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন তিনি।


প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট নেন সিসান্দা মালাগা। ১টি করে উইকেট নেন বিয়ন ফরচুইন, তাবরিজ শামসি এবং অ্যানরিখ নরকিয়া।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৯ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে