লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

সুনামগঞ্জের তাহিরপুরে ছোটভাইয়ের পাথরের আঘাতে বড় ভাই খুন,ঘাতক আটক।



সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়দল গ্রামের পুরানহাটিতে টিউবওয়েল ব্যবহারে বাঁধার জেরে ছোট ভাইয়ের পাথরের আঘাতে আপন বড়ভাই খোরশেদ আলম (৩৮) খুন হয়েছেন। । নিহত খোরশেদ আলম উপজেলার বড়দল গ্রামের পুরানহাটির সাবেক মেম্বার মৃত কনাই মিয়ার বড় ছেলে। ‘হত্যা কান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িত ছোটভাই আশ্রাফুল আলম (৩৫)কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। 

আজ রোববার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার বড়দল গ্রামের পুরানহাটিতে এমন বর্বর হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে।

জানাগেছে, নিহত খোরশেদ আলম নিজ বাড়ির পুর্ব পাশে থাকা টিউবওয়েলে পারিবারিক কাজে গেলে তার আপন ছোট ভাই আশ্ররাফুল আলম টিউবওয়েলে আসতে বাঁধা প্রদান করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে রেগে গিয়ে আশ্ররাফুল আলম টিউবওয়েলের পাশে থাকা পাথর দিয়ে বুকে আঘাত করলে ‘এক পর্যায়ে খোরশেদ আলম মাটিতে লুঠিয়ে পড়েন। তাৎক্ষনিক তার পরিবারের লোকজন তাকে সংঞ্জাহীন অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য-কমেপ্রেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইউনুস আলী বলেন, আমি ঘটনাটি জানার সাথে সাথে গিয়েছি এ ঘটনায় আমি নিজেও মর্মাহত হয়েছি।  

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সৈয়দ ইফতেখার হোসেন হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা কান্ডের সাথে জড়িত থাকা নিহত খোরশেদ আলমের আপন ছোট ভাই আশ্ররাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। 
আরও খবর






69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে