নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে আপন মামির সাথে পরকীয়ার জেরে হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আপন মামির সাথে পরকীয়ার জেরে রুবেল হোসেন(২৬) নামে এক যুবকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে মেয়ের পরিবারের সদস্যরা।



২৮ মার্চ মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মুসলিমপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল হোসেনকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তার অবস্থা খারাপের দিকে গেলে কর্মরর্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।



প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ধোবড়া গ্রামের গৃহবধূ এমেলি খাতুনের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল রুবেল হোসেনের। এমেলি সম্পর্কের রুবেলের আপন মামি। বিষয়টি মেনে নিতে পারেনি এমেলির পরিবার। 



 শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে রুবেল হোসেন (২৬) মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় রুবেল ট্রলিভর্তি গম নিয়ে সোনামসজিদ থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এসময় এমেলির পরিবারের লোকজন গাড়ী থেকে তুলে নিয়ে গোড়াদহ বিলের ভেতরে রশি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেঁধে নির্যাতন করে। পরে তার ডান হাতের কব্জি কেটে মাটিতে ফেলে দেয়। তবে রুবেল হোসেনের দাবি আপন মামির সাথে প্রেম করে ২ মাস আগে বিয়ে করেন তারা তবে সংসার করা অবস্থায় এ ঘটনা ঘটিয়েছে মেয়ের পরিবার।



শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ জানান,আপন মামির সাথে পরকীয়ার কারনেই এমেলির আত্মীয় স্বজনরা রুবেলের হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর