মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

সংসদ নির্বাচনে ১৫০ আসনে ভোট হবে ইভিএমে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2022 03:19:43 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে ঘোর বিরোধী বিএনপি। নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেওয়া প্রায় অর্ধেক দলও জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার চায় না। বিএনপির বিরোধিতা এবং অন্যান্য দলের আপত্তি উপেক্ষা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।


কত সংখ্যক আসনে ইভিএম ব্যবহার করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে সর্বোচ্চ ১৫০টি আসনে এ মেশিন ব্যবহার হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।


অতিরিক্ত সচিব বলেন, ‘নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করবে।’


বর্তমানে নির্বাচন কমিশনের কাছে ১৫০টি আসনে ব্যবহারের মতো ইভিএম নেই। তবে প্রয়োজন হলে নতুন ইভিএম মেশিন কেনা হতে পারে বলে জানিয়েছেন অশোক কুমার দেবনাথ।


তিনি বলেন, ‘এখন নির্বাচন কমিশনের কাছে দেড় লাখ ইভিএম আছে। সেটা দিয়ে ৭০-৭৫টি আসনে ভোট করা যাবে। আর আসন সংখ্যা নির্ভর করে ভোটারের সংখ্যার ওপর। ছোট আসন হলে ইভিএম কম লাগবে। বেশি ভোটার হলে ইভিএম বেশি লাগবে।’


তিনি আরও বলেন, ‘বর্তমানে যত ইভিএম আছে, সেগুলো দিয়ে দেড়শ’ আসনে ভোট করা যাবে না। আমরা তো বলিনি যে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। অনধিক ১৫০ আসন বলেছি। এক্ষেত্রে দরকার হলে ইভিএম ক্রয় করতে হবে। কেনার বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিলে সচিবালয় সেই পদক্ষেপে যাবে। প্রকিউরমেন্টের (ক্রয়) পথে আমরা যাব।’


১৫০টি আসনে ইভিএমে ভোট নিতে চাইলে আরও ইভিএম কিনতে হবে বলে জানিয়েছেন অশোক কুমার দেবনাথ। শিগগিরই ক্রয় প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। তবে কোন কোন আসনে ইভিএমে ভোট নেওয়া হবে তা এখনই বলেননি অশোক কুমার দেবনাথ। নির্বাচনের শিডিউল ঘোষণার পর তা বলা যাবে বলে তিনি জানান। 

আরও খবর