ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে স্কুল শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামীসহ আটক-৩

কক্সবাজারে স্কুল শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামী বেদার মিয়া সহ তিনজনকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে র‍্যাব-১৫ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।


তবে বেদার ছাড়া আটক হওয়া অন্য আসামী কারা এবং তাদের কখন আটক করা হয়েছে এসব তথ্য জানানো হয়নি।


এই বিষয়ে বুধবার বেলা ১১ টার দিকে র‍্যাব-১৫ এর সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।





গত ১৯ আগস্ট সকাল ৭ টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় ভাগ্নির মেহেদী অনুষ্ঠান থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক স্কুল শিক্ষিকা। পরে সোমবার রাত ১২ টার দিকে এই ঘটনায় মামলা নেয় পুলিশ।

ওই মামলায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮) নামে একজন সহ অজ্ঞাত আরও তিনজনকে আসামী করা হয়।


ভুক্তভোগী শিক্ষিকা তার এজাহারে উল্লেখ্য করেন, গেল ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালি পাড়া থেকে ভাগ্নি সম্পর্কের একজনের মেহেদী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে কথা হয় বেদার মিয়ার সাথে। কিছুক্ষণ কথাও বলেন। পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইক (টমটম) যোগে নিজ বাড়িতে ফেরার পথে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রীজ নামক এলাকায় পৌছালে গতিরোধ করে বেদার ও তার সহযোগীরা। পরে ওই নারী শিক্ষিকাকে টেনে তাদের ইজিবাইকে তুলে নেয়।


তারপর দেশীয় অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে ওই ইউনিয়নের চান্দের পাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে পালাক্রমে বেদারসহ তিনজন ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করেন ওই শিক্ষিকা। তখন তিনি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

Tag
আরও খবর