আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ভুট্টা চাষের ব্যাপক আগ্রহ বাড়ায় এক বছরে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে গমের আবাদ কমেছে


 দেশের সিংহ ভাগ  গম উৎপাদন হয় উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে তবে চলতি বছরে দেখা মিলছে ভিন্নচিত্র। গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁওয়ে ভূট্টা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। যেসব ফসলি জমিতে গম চাষ করা হয়েছিল ভূট্টায় তিনগুন ফলন লাভের আশায় সেসব জমিতে ভূট্টা চাষ করেছেন কৃষকরা ।

গত বছর ভুট্টায় বেশ লাভবান হয়ে কৃষকরা এবারও ব্যাপক হারে চাষ করেছেন।এবারও ভুট্টা চাষে লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন চাষিরা।গমের থেকে ভুট্টায় বেশি লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। গতবছরে ভুট্টার বেশি থাকায় এবছরও বিভিন্ন আগাম উচ্চ ফলনশীল জাতের ভু্ট্টা রোপন করেছেন এবং যারা আলু চাষ করেছেন, তারা আলু উঠিয়ে তারাও ভুট্টা চাষের প্রস্ততি নিচ্ছেন।

 বালিয়াডাঙ্গীর কৃষক  জিমু জানায়, আলুতে লাভ হলেও গমে তেমন একটা লাভ হয় না। তাই অধিকাংশ চাষি এখন ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে।আমি ৪ বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি। যদি আবহাওয়া ঠিক থাকে তবে গতবছরের মতো এবারও বেশ লাভবান হওয়ার আশা করছি ।কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আলু চাষ করে শুধু লোকসান  হয়। দাম তেমন পাওয়া যায় না। গতবার ভুট্টার দাম ভালো ছিল। তাই আমিও এবার আগাম জাতের ভুট্টা চাষ করেছি। 

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ততরের উপপরিচালক মোঃ সিরাজুল ইসলাম বলেন, ‘গম ও আলুর চেয়ে ভুট্টা চাষ বাড়ার কারণ হলো ভুট্টার চাহিদা ও বাজার মূল্য ভালো থাকা। সমপরিমাণ জমিতে গমের তুলনায় ভুট্টার ফলন প্রায় তিনগুণ হওয়ায় কৃষকরা দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। আশা করছি চলতি মৌসুমে ১ হেক্টর জমিতে প্রায় সাড়ে ১১ টন করে জেলায় মোট ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে।

জেলায় মোট ১ লাখ ৫১ হাজার ৫৯৩ হেক্টর আবাদি জমির মধ্যে চলতি মৌসুমে শুধু ভুট্টা চাষ হয়েছে প্রায় ৩৮ হাজার হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। গত বছর চাষ হয়েছিল ৩৩ হাজার ৬০ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল ৩ লাখ ৬২ হাজার ৫৮১ মেট্রিক টন।এক বছরের ব্যবধানে জেলায় ৫ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ বেড়েছে। চলতি মৌসুমে গম চাষ হয়েছে ৩৬ হাজার ৬৫৭ হেক্টর জমিতে। অথচ গত বছর চাষ হয়েছিল প্রায় ৪৫ হাজার হেক্টর। 

এক বছরে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে গমের আবাদ কমেছে। এছাড়াও গত মৌসুমে জেলায় আলু চাষ হয়েছিল ২৭ হাজার ৬৭৭ হেক্টর। এবার তা কমে হয়েছে ২৬ হাজার ১৬৭ হেক্টর হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক।

আরও খবর

6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

১২ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে