তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

নোয়াখালীর সুধারামে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার



সুধারাম মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান দেশীয় তলোয়ার,পাইপ ও ছোরা উদ্ধার করা হয়। 


মঙ্গলবার (২৮ মার্চ ) রাত ১০.৩০  ঘটিকার সময় নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম-বার এর নির্দেশনায়, নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম নোয়াখালীর ডিবি'র ওসি নাজিম উদ্দিন আহমেদ  এর তত্ত্বাবধানে এস.আই(নিঃ) মোঃ সাঈদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা সুধারাম  থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। 


অস্ত্র উদ্ধার অভিযানে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভাস্থ মাইজদী রেলস্টেশনের পূর্বপাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ০৮ টি তলোয়ার, ০২ টি লোহার পাইপ, ০১ টি ছোরা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় উদ্ধার করে। 


ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে  যে, কিছু বহিরাগত সন্ত্রাসী বাহিনী মাইজদী রেলস্টেশনের পাশে অবস্থান করছে, ঘটনার বিষয়ে সত্যতা যাচাই করার জন্য উক্ত স্থানে ডিবি টিম গেলে তাদের উপস্থিতি টের পেয়ে বর্ণিত দেশীয় তৈরী অস্ত্র রেখে দৌড়ে সন্ত্রাসী বাহিনী পালায়ন করেন।  আটককৃত অস্ত্র ডিবি'র হেফাজতে রয়েছে। 


নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন আহমেদ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও খবর