সাতক্ষীরায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার। বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

বিদায়ী জেলা প্রশাসককে পৌর মেয়র মুক্তারের সংবর্ধনা

রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল জলিলকে বিদায় সংবর্ধনা জানালেন আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলী।


আজ(৩০ মার্চ) সকালে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।


সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মুক্তার শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা নিবদেন করে বলেন, জেলা প্রশাসক আব্দুল জলিল ছিলেন আমাদের একান্ত আপনজন। তিনি এখানে থাকাকালীন সময়ে আড়ানি পৌরসভার কল্যাণে কাজ করে গেছেন। তিনি রাজশাহীতে যখন জেলা প্রশাসকের দায়িত্ব নেন, তখন পুরো বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত ছিল। করোনা কালীন সময়ে তিনি মানবতার সেবায় নিজেকে উজাড় করে দেন। আমরা এও জানি, সেই সময় মরণব্যাধি করোনায় তিনিও আক্রান্ত হয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনায় আক্রান্ত মানুষের জন্য যে অনুদান দিয়েছিলেন, আমাদের জেলা প্রশাসক তার সঠিক ব্যবহার করে সকলের পাশে দাঁড়িয়েছিলেন। আপনি যেখানে থাকুন আপনাকে আমরা সবসময় মনে রাখবো। আমরা আড়ানি পৌরবাসি  আপনার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করি।


সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক বলেন, আমি সাধরণত সব স্থানে যাওয়ার সুযোগ পাইনা। বাংলাদেশের যেকটি সম্পদশীল জেলা পরিষদ রয়েছে, তার ভিতর রাজশাহী অন্যতম। আপনারা আপনাদের সম্পত্তির সঠিক ব্যবহার করলে পৌরসভাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ্ ।

Tag
আরও খবর



deshchitro-6a42952c999dd-290626095420.webp
নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে