তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে পুনর্মিলনী ও ইফতার মাহফিল গতকাল ৩০ মার্চ ২০২৩ রোজ বৃহস্পতিবার আর কে স্টেট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ।


২০২২ বছরটিতে লুকিয়ে আছে অনেক স্মৃতি ও সুখ-দুঃখ গাথা কথা মালা। স্কুল জীবনের দস্যিপনা, হাসি-ঠাট্টা ও না বলা অনেক কথা জড়িয়ে রয়েছে ওই বছরকে ঘিরে। 


বর্তমানে আর কিছু দিন পর এসএসসি পরীক্ষা শুরু হবে। তখন সবাই সবার মত করে নতুন নতুন জেলার নতুন নতুন কলেজে পাড়ি দিবে। রেজাল্টের পরে কার সাথে দেখা হবে কিনা বলা খুব মুশকিল।


ইফতার এর আগ মুহুর্তে অনুষ্ঠানস্থল সকলের প্রাণবন্ত উপস্থিতিতে ভরে উঠে। দীর্ঘদিন পর সেই চিরচেনা বন্ধুদের পেয়ে একে অপরে কৌশল বিনিময়সহ মেতে উঠে পুরোনো দিনের স্মৃতিচারণে। এসময় সবার চোখে-মুখে ফুটে উঠে অনাবিল আনন্দ। 


প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় স্মৃতিচারণ করেন, আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের রাকিব,শোভন,ওসমান,বাধন,আলমগীর,মলিন,লাইল,আমান,মাহাবুল্লাহ্,প্রান্ত,তানভীর,রিফাত,হাবিবুর,তাকি,মেহদী,আল-আমিন,সোহেল,রিফাত ,খোকন,ইয়াকুব,রাকিব,এরশাদ,টগর,অনিক ,আরিফ,শামিম,রাফি,ফজলে,ফিরোজ প্রমূখ।


রোজা ও সামনে পরিক্ষা শত ব্যস্ততার মাঝেও স্কুল বন্ধুদের কাছে পেয়ে উপস্থিত সবাই আনন্দ ঘন মুহুর্তের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সকলের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।


সকল বন্ধুদের মধ্যে থেকে মোঃ রায়হান আলম রাকিব বলেন, আর একমাস পরেই আমাদের এসএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা রুটিন হাতে পেয়েছি। রমজান মাস অনেক বরকতের মাস তাই আমরা সবাই পরিকল্পনা করে আজকে সকল বন্ধুরা একত্রে হয়ে ইফতারের আয়োজন করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই স্কুল ও দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি।

আরও খবর