ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

জমে ওঠেনি বেইলি রোডের ঈদবাজার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 01:08:33 pm

রাজধানীর বেইলি রোডে চোখের পলক ফেলতেই দেখা যায় বিভিন্ন শোরুম ও দোকানে ঈদের প্রস্তুতির চিত্র। এলাকাটির বিভিন্ন শোরুম ও দোকানে বাহারি পণ্য চোখে পড়ার মতো। আগে থেকে কিছুটা বেড়েছে মানুষের আনাগোনাও, তবে সে তুলনায় বিক্রি নেই। দুপুর ১২টা পর্যন্ত অনেক দোকান একেবারেই ফাঁকা দেখা গেছে। বিক্রেতারা বলছেন, কেবল মাস শেষ হলো, অনেকে এখনো বেতন-বোনাস হাতে পাননি। আশাকরি, দু-একদিনের মধ্যে বেচাকেনা বাড়বে।


তবে ক্রেতার আগমন না থাকলেও শোরুমগুলোতে দেশি-বিদেশি পণ্য চোখে পড়ে। বিভিন্ন নামি ব্র্যান্ডের জুতা ও কসমেটিকস আইটেম সাজানো রয়েছে। না কিনলে অনেকেই শোরুমগুলোতে ঢুঁ মেরে দেখছেন অ্যারাবিয়ান পাঞ্জাবি, পাকিস্তানি কাবলি, মেয়েদের ফ্যাশনেবল কেল্লা টপস ও প্রিন্সি। এখানে অ্যারাবিয়ান পাঞ্জাবি, পাকিস্তানি কাবলি পাওয়া যাচ্ছে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে। প্রিন্সি বিক্রি হচ্ছে দুই হাজার টাকার মধ্যে। এবার ক্রেতার কাছে আর্কষণীয় মেয়েদের পোশাক কেল্লা টপস। এটি বিক্রি হচ্ছে ৫ হাজার টাকায়।


এসব নিয়ে কথা হয় তৈরি পোশাকের ব্র্যান্ড ‘প্রভিডেন্স’ শোরুমের সেলস এক্সিকিউটিভ তাজের সঙ্গে। তিনি বলেন, এবারের ঈদবাজার এখনো জমে ওঠেনি, ক্রেতা নেই। তবে যারা আসছেন বিশেষ করে মেয়েরা প্রিন্সি ও কেল্লা টপস দেখছেন। অনেকেই এ পোশাক কিনছেন। বিক্রি হচ্ছে এরাবিয়ান পাঞ্জাবি ও পাকিস্তানি কাবলি। তবে, গত রোজার ঈদের সঙ্গে তুলনা করলে বেচাবিক্রি একেবারে নেই বলা যায়। কেবল মাস শেষ হলো, অনেকে এখনো বেতন-বোনাস হাতে পাননি। আশাকরি দু-একদিনের মধ্যে বেচাকেনা বাড়বে।


বেইলি রোডের আর্টিসান, ইনফিনিটি, এম ক্রাফট, অঞ্জন'স, সায়মা কালেকশন, ঝলক শাড়ি, নবরূপসহ কয়েকটি শোরুম ও দোকান ঘুরে দেখা গেছে ক্রেতার আগমন রয়েছে, তবে অন্য বছরের তুলনায় সেটা খুবই কম- এমনটাই বলছেন এসব প্রতিষ্ঠানের কর্মরতরা।


খোঁজ নিয়ে দেখা গেছে, বেইলি রোডের বিভিন্ন দোকানে টপস পাওয়া যাচ্ছে এক হাজার ২০০ থেকে সাড়ে তিন হাজার টাকায়, পাঞ্জাবি দুই হাজার থেকে চার হাজার ৪৯৫ টাকায় ও থ্রি-পিস দুই হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে।


বিভিন্ন (সিল্ক, মসলিন) শাড়ি রয়েছে এক হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে। ছোটদের বিভিন্ন পোশাক রয়েছে ৬৫০ থেকে দুই হাজার টাকার মধ্যে। আমদানি করা বিভিন্ন জুতা উঠেছে কয়েকটি শোরুমে। যেগুলো পাঁচ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে।


বেচাবিক্রি নিয়ে কথা হয় নবরূপের ম্যানেজার আবুল কাশেমের সঙ্গে। তিনি বলেন, কোরবানির ঈদের তুলনায় রোজার ঈদে বরাবর বিক্রি ভালো হয়। এবার ঈদের বাজারে এখন পর্যন্ত শাড়ি বিক্রি নেই বললেই চলে। আমরা আশায় আছি ক্রেতা আসবে। আশা করছি, দু-একদিনের মধ্যেই বিক্রি জমে ওঠবে।


তবে ভিন্নতা দেখা গেছে বেইলি রোডে উইমেনস ক্লাব মাঠে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে আনন্দ মেলায়। হস্তশিল্প প্রদর্শিনী ও আনন্দ মেলায় ক্রেতা চোখে পড়ার মতো ছিল। এখানে বিভিন্ন স্টলে হাতের কাজের থ্রি-পিস, টু-পিস, রেডিমেড জামা, জামদানি শাড়ি, ছেলেদের শার্ট-প্যান্ট, চামড়াজাত পণ্য ও গয়নাসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। রয়েছে জুয়েলারি (বালা, নাক ফুল, পুথির মালা) আইটেম।

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১১ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে