মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

বোরো ফসলের মাঠ যেন সবুজ চাদরে ঢাকা


ইরি বোরো ফসলের মাঠ যেন সবুজ চাদরে ঢাকা।মাঠজুড়ে শুধু সবুজ আর সবুজ ধানের চারা। চারিদিকে সবুজে দোল খাচ্ছে।এ এক নয়নাভিরাম দৃশ্য। দুচোখ জুড়িয়ে যায়।শীতল হয় মনপ্রাণ। যেদিকেই চোখ যায় শুধু সবুজের সমাহার।এখন মাঠ জুড়ে সবুজ রঙে সেজে উঠেছে প্রকৃতির এক অপরুপ সৌন্দর্য।


ময়মনসিংহের নান্দাইলে বোরো ফসলের মাঠ এখন ঘন সবুজের সমারোহ। যতদূর চোখ যায় ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সবুজ পাতা ও শীষ। আর এই সবুজ ধান গাছের ঢেউয়ে দুলছে নান্দাইলের  কৃষকের স্বপ্ন।


ইরি-বোরো ধান লাভজনক ফসল। তাই কৃষকরা বোরো মৌসুমকে ঘিরেই নানা স্বপ্ন দেখে।আর কৃষকের আগামীর সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ ধান ক্ষেতের মাঝে। বসন্তের সাজে সবুজের আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে।


মাঠে মাঠে হাওয়ায় দুলছে ইরি বোরো ধানের সবুজপাতা, আর আনন্দে দুলছে কৃষকদের মন। কৃষকের মনে উঁকি দিচ্ছে এক ভিন্ন আমেজ। সবুজ ঘেরা বোরো ফসলের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক, থমকে দাঁড়ায় পথিক।


নান্দাইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ২২ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


এর মধ্যে ব্রি ধান২৮,ব্রি ধান২৯, ব্রি ধান ৫৮,ব্রি ধান ৮৮,ব্রি ধান ৮৯, ব্রি ধান৯২, বঙ্গবন্ধু ধান- ১০০ এবং হাইব্রিড ছক্কা, হীরা, ঝলক ইত্যাদি জাতের ধান রোপন করা হয়েছে।আর বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৯৬৪ মেট্রিক টন।


সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ঘুরে দেখা যায়,বোরে ধানের ক্ষেত প্রকৃতির খেয়ালে গাঢ় সবুজ রঙ ধারণ করেছে। সবুজে ঘেরা রোপা আমনের মাঠে কৃষক ব্যস্ত সময় পার করছেন। ধানগাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা ক্ষেতের ঘাস পরিষ্কার, সার ও বালাইনাশক ঔষধ প্রয়োগ ও পার্চিংসহ সার্বক্ষণিক পরিচর্যা করছেন। মাঝে মধ্যে হচ্ছে বৃষ্টি, বোরো আবাদের জন্য আবহাওয়া রয়েছে অনুকূলে। তাই ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা।


ধানের চারাগুলো থেকে থোর বের হতে শুরু করেছে।আর মাত্র ক’দিন পরেই সবুজ ধানগাছ হলুদ বর্ণ ধারণ করবে।বোরো ক্ষেত থেকে বের হবে মৌ মৌ গন্ধ। এরপর সোনালী ধানের শীষে ঝলমল করবে ফসলের মাঠ।সোনালী স্বপ্নে সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শুন্য গোলা। কৃষাণীর মুখে ফুটবে হাঁসি।


মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে; তাহলে এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা।


স্থানীয় কৃষকরা জানান, কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে চাষাবাদকৃত ইরি-বোরো ধান গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে; তবে এবার ধানের বাম্পার ফলন হবে।


উপজেলার বীরকামট খালী গ্রামের কৃষক মুজিবুর রহমান,নুরুল ইসলাম,মিলন মিয়া বলেন,বোরো ধানের ফসল অনেক ভালো হইছে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে সুন্দরভাবেই ফসল ঘরে তুলতে পারবেন বলে তারা আশা করেন।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন,এবার বোরো ফসলের মাঠ অনেক সুন্দর হইছে। ইরি- বোরো ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে  কাজ করছি। আবহাওয়া অনুকূলে রয়েছে। তাই ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।লক্ষ্যমাত্রার চেয়েও ধান উৎপাদন ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী। 

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে