কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ঈদে শ্রমিকদের বেতন পরিশোধে সরকারের কাছে টাকা চায় বিকেএমইএ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-04-2023 12:02:26 pm

© সংগৃহীত ছবি


ঈদে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে সরকারের কাছে দেড় হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। 


আগামী ৫ এপ্রিলের মধ্যে এই অর্থ সহায়তা চেয়েছে সংগঠনটি। 


নীটওয়ার কারখানা মালিকদের সংগঠনের দাবি, অর্থ সহায়তা না পেলে ঈদে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে চরম বিপাকে পড়তে পারে রপ্তানি খাত।অর্থ সহায়তা সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছে বিকেএমইএ। 


গত বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমানের সই করা চিঠিতে সরকারের কাছে নগদ সহায়তার জন্য এই আবেদন জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএমইএ নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম।


চিঠিতে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি অনেকটা স্থবির। টিকে থাকার এই সংগ্রামে কঠিন সময় পার করছে দেশের রপ্তানি খাত। বিশ্বমন্দার কারণে অধিকাংশ কারখানাতে পর্যাপ্ত কার্যাদেশ নেই, ফলে ৫০ থেকে ৬০ শতাংশ ক্যাপাসিটি নিয়ে চলছে উৎপাদন। যা রপ্তানি করে মাস শেষে শ্রমিকদের বেতনের টাকা সংস্থান করা কঠিন। আবার যা রপ্তানি হচ্ছে সে বিলও ক্রেতা গোষ্ঠী যথাসময়ে পরিশোধ করছে না। সামনের মাসেই রয়েছে বেতন ও ঈদ বোনাসের বিশাল চাপ, সময়টাও খুবই স্পর্শকাতর। এমন পরিস্থিতিতে সরকারের তথা অর্থ বিভাগের সহযোগিতা ছাড়া এ চাপ সামলে ওঠা খুবই কঠিন হয়ে যাবে।


২০২২-২৩ অর্থ বছরের রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তা বাবদ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৭ হাজার ৫২৫ কোটি টাকা (পাট ব্যতীত)। জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম কিস্তিতে গত ২৮ আগস্ট পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল ১ হাজার ৯০০ কোটি টাকা। গত বছরের অক্টোবর-ডিসেম্বরের ২য় কিস্তির দেড় হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছিল। যদিও ওই সময়ে ক্লেইম জমা হয়েছিল ২ হাজার ৫০০ কোটি টাকা।


আরও বলা হয়, বকেয়া থেকে যায় প্রায় ১ হাজার কোটি টাকা ইতোমধ্যেই ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় কিস্তির জন্য ২ হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। যা বর্তমানে চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। ঈদের আগের পরিস্থিতি সামলে দেওয়ার জন্য প্রয়োজন হবে আরও কমপক্ষে ১ হাজার ৫০০ কোটি টাকা। অন্যথায় শ্রমিকদের নিয়ে বিপাকে পড়তে পারে রপ্তানি খাত। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে আগামী ৫ এপ্রিলের মধ্যে আরও ১৫০০ কোটি টাকা চতুর্থ কিস্তি ছাড়করণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার নিকট অনুরোধ জানানো হচ্ছে।

আরও খবর


6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৫ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে






6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

৩৯ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে