জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

৩৬ প্রাণহানির পর ভাঙা হলো মন্দিরের অবৈধ স্থাপনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-04-2023 09:05:55 am

ভারতের মধ্য প্রদেশে মন্দিরের ছাদ ভেঙে কুয়ায় পড়ে মৃত্যু হয় ৩৬ জনের। এই ঘটনার কয়েক দিন পরে ওই মন্দিরের একাংশ স্কাভেটর দিয়ে ভেঙে দিলো স্থানীয় প্রশাসন।


সোমবার (৩ এপ্রিল) সকালে বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতেই মন্দিরের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলে ইন্দোর মিউনিসিপ্যাল করপোরেশন। রামনবমীতে দুর্ঘটনার পরেই মন্দিরের নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেখানকার প্রধান পুরোহিত।


ইন্দোরের বিখ্যাত বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমী উপলক্ষে প্রচুর মানুষ ভিড় জমান। মন্দিরের ভেতরে একটি প্রাচীন কুয়া রয়েছে। কিন্তু পরে সেই কুয়ার উপরে ছাদ তৈরি করা হয়। সেই ছাদের উপরেই অনেকে দাঁড়িয়েছিলেন। ভিড়ের চাপেই ছাদটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে তলিয়ে যান বহু মানুষ। মৃত্যু হয় ৩৬ জনের।


দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সঙ্গেই মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মীনারায়ণ শর্মা বলেন, শক্ত ভিত না গড়েই কুয়ার উপর ছাদ বানানো হয়েছিল।


তদন্তের পরে জানা যায় প্রায় ৪০ বছর আগে এই ছাদ তৈরি হয়েছিল। গত বছরই স্থানীয় প্রশাসন জানিয়েছিল, এই ছাদটি বিপজ্জনক হয়ে উঠেছে। অবিলম্বে ভেঙে ফেলা উচিত। কিন্তু ট্রাস্টি সদস্যদের বিরোধিতায় তা সম্ভব হয়নি।


তবে সোমবার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে ভেঙে দেওয়া হয় মন্দিরের একাংশ। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার সম্ভাবনা ছিল, সেই জন্যই বিশাল বাহিনী মোতায়েন করা হয়। তবে শান্তিপূর্ণভাবেই কাজ চলছে বলে জানা গেছে।

আরও খবর