আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 08:31:55 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


রাত ১২টার পর ওষুধ বিক্রি বন্ধ বা হাসপাতালের সময়সীমা কমানো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা বলে থাকে, তবে আলোচনা করা হবে। এই সিদ্ধান্ত তারা আমাদের সঙ্গে আলোচনা করে নেয়নি।


আজ বৃহস্পতিবার বেলা ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত এক সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী।


স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে। মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। 


সাবজেক্ট হিসেবে যোগ করা হয়েছে, রোগীর সঙ্গে কীভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেওয়া যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় যোগ করা হয়েছে। শিক্ষকের হার অনেক কম। অধ্যাপক কম। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।’


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনা বুঝিয়েছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসনসংখ্যা বাড়ানো হবে। রিসার্চের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতের উন্নয়নে ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।’


এ সময় স্বাস্থ্য শিক্ষার সচিব ও অন্যান্য মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

আরও খবর





6ac5ed666b270-071026125742.webp
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

৬ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে