চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

‘ভাবছিলাম ঈদে ভালো ব্যবসা হবে, আগুনেই সব শেষ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 07:47:00 am

আগুন লাগার খবর পেয়েই ছুটে আসছি। আগুনের অবস্থা খারাপ দেখে দোকান থেকে মালামাল বের করা শুরু করি। একা সব মালামাল বের করতে কষ্ট হচ্ছিল। পরে দোকানের কর্মচারীরা আসে। প্রায় ৬০ শতাংশ মালামাল বের করতে পেরেছি। বাকি মালামালে এখন আগুন জ্বলছে।


মঙ্গলবার বেলা ১১টায় কথাগুলো বলছিলেন মহানগর শপিং কমপ্লেক্সের দোকানি ইমদাদ সরদার।


তিনি বলেন, দীর্ঘ পাঁচ ঘণ্টা পরও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন বঙ্গবাজার থেকে অ্যানেক্সকো টাওয়ারে ছড়ায়। সেখান থেকে মহানগর শপিং কমপ্লেক্সে ছড়িয়েছে। ফায়ার সার্ভিস কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। এটা ফায়ার সার্ভিসের ব্যর্থতা।


অ্যানেক্সকো টাওয়ারের চতুর্থ তলা থেকে সপ্তম তলা পর্যন্ত গোডাউন রয়েছে জানিয়ে ওই মার্কেটের দোকানি নিজাম উদ্দিন বলেন, অ্যানেক্সকো মার্কেটের দ্বিতীয় তলায় তার শাড়ির দোকান রয়েছে। দোকানের মালামাল নামাতে পেরেছি। কিন্তু মার্কেটের ছয় তলায় গোডাউন থেকে কোনো মালামাল নামাতে পারিনি। আগুনে হয়তো সব পুড়ে গেছে।


ওসমানী উদ্যানের সামনে রাখা মালামাল পিকআপে তুলছিলেন মহানগর শপিং কমপ্লেক্সের দোকানি নাজমুল।


তিনি বলেন, মহানগর শপিং কমপ্লেক্সের নিচ তলায় ছয় মাস আগে জিন্সের প্যান্ট এবং টি-শার্টের দোকান চালু করেছিলাম। দোকানে প্রায় সাত লাখ টাকার মালামাল ছিল। ভাবছিলাম সামনে ঈদে ভালো বেচাকেনা হবে। কিন্তু এরমধ্যে আগুনে সব শেষ। দোকান থেকে ৫০-৬০ ভাগ মালামাল বের করতে পেরেছি। বাকি মালামালে আগুন জ্বলছে। বড় ক্ষতির মধ্যে পড়ে গেলাম।


রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সবগুলো বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট সেখানে কাজ করছে। তাদের সহায়তায় একে একে ঘটনাস্থলে আসেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও র্যাব সদস্যরা।

আরও খবর