ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় সরকারের ব্যয়ও বাড়বে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 08:28:07 am

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস উৎপাদন কমানোর ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ২৩টি দেশের এ জোট গত রবিবার দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর গতকাল সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) প্রতি ব্যারেলের দাম ১৫ শতাংশের বেশি বেড়ে হয়েছে ৮৪ ডলার। সামনে এ দাম আরো বাড়বে।


বিশেষজ্ঞরা বলছেন, অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়বে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল এবং এলএনজি কেনাকাটায় সরকারের খরচ বেড়ে যাবে। তবে আপাতত গ্রাহক পর্যায়ে এর প্রভাব পড়বে না। কেননা গতকালও আন্তর্জাতিক বাজারে প্রতি এমএমবিটিউ এলএনজির দাম ছিল প্রায় ১৪ মার্কিন ডলার। গত বছরের আগস্টে এলএনজির দাম ছিল প্রায় ৭০ ডলার। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রায় ৭৩ ডলার। গত বছরের জুনে এ দাম ছিল ১২২ ডলার। এই মধ্যবর্তী সময়ে বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে কমানো হয়নি। বরং বেড়েছে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম। তাই এখন আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার ফলে সম্প্রতি তেল ও এলএনজি কেনাকাটায় সরকার যে স্বস্তি পাচ্ছিল তা এখন হ্রাস পাবে। আন্তর্জাতিক বাজারে দাম বেশি পরিমাণে বাড়লে গ্রাহক পর্যায়েও প্রভাব পড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক শীর্ষ কর্মকর্তা।


এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমাদের দেশে বাড়ানো হয়। কিন্তু বিশ্ববাজারে কমলে আমাদের দেশে দাম কমানো হয় না। এটি নিয়ম হয়ে গেছে। তেলের দামের সঙ্গে এলএনজির দামও সম্পৃক্ত। দেশীয় গ্যাসের অনুসন্ধান তেমন না থাকায় আমাদের এলএনজি নির্ভরশীলতা বেড়েছে, বাড়ছে। তাই এখন দাম বাড়ায় শুধু তেল নয়, এলএনজি কিনতেও খরচ বেড়ে যাবে সরকারের।


অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, তেলের উচ্চমূল্য বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যেতে পারে। তবে আরএসি মনিটরিং গ্রুপ বলছে, বেশ কিছু দিন যদি তেলের দাম চড়া না থাকে তাহলে তেলের দাম বাড়ার আশঙ্কা কম।


সৌদি আরব, ইরাক ও কয়েকটি উপসাগরীয় দেশ গত রবিবার প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি উৎপাদন কমানোর ঘোষণা দেওয়ার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। একই সঙ্গে রাশিয়াও ঘোষণা দিয়েছে—বছরের শেষ পর্যন্ত তারাও ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে। জ্বালানি খাতের শীর্ষ কোম্পানি বিপি ও শেল জানিয়েছে, গতকাল তাদের তেলের দাম বেড়েছে। উভয় কোম্পানির মূল্যবৃদ্ধির হার ছিল ৪ শতাংশের বেশি। 


গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর তেলের দাম বেড়েছিল। কিন্তু বর্তমানে যুদ্ধ শুরুর আগের পর্যায়ে দাম চলে এসেছে। তবে তেলের দাম কম রাখতে সরবরাহকারীদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেছেন, বাজারের অনিশ্চয়তার কারণে আমরা মনে করি এই মুহূর্তে উৎপাদন কমানো যৌক্তিক না।


উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এসব ওপেক প্লাসভুক্ত দেশগুলোর নিয়ন্ত্রণে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে উৎপাদন কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


সৌদি আরব প্রতিদিন ৫ লাখ এবং ইরাক ২ লাখ ১১ হাজার ব্যারেল উৎপাদন কমিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, আলজেরিয়া এবং ওমানও কমাচ্ছে উৎপাদন।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩১ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩৩ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে