জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির বড় পতন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 02:09:01 pm

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড পতন হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফান্ড পেতে দেশটি যখন হিশশিম খাচ্ছে তখন মুদ্রাটির এমন পতন হলো। তাছাড়া পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে।


মঙ্গলবার (৪ এপ্রিল) আন্তঃব্যাংক বাণিজ্যে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রাটির মান দাঁড়ায় ২৮৭ দশমিক ২৯ রুপিতে। আগের দিন সোমবার এক ডলার সমান ছিল ২৮৫ দশকি শূন্য চার রুপি।


পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে ২ মার্চ রুপির মান রেকর্ড পতন হয়। ওই দিন ডলারের বিপরীতে রুপির মান ছিল ২৮৫ দশমিক শূন্য দশমিক নয়।


অন্যদিকে দেশটিতে পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চ মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩৫ দশমিক ৩৭ শতাংশ হয়েছে।


বিনিয়োগ কোম্পানি আরিফ হাবিব করপোরেশনের তথ্য অনুযায়ী, মার্চে পাকিস্তানে মূল্যস্ফীতির যে হার পাওয়া গেছে, তা ১৯৬৫ সালের জুনের পর সর্বোচ্চ।


পাকিস্তানে গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে। তাছাড়া গত বছরের জুনের পর বার্ষিকভিত্তিতে মূল্যস্ফীতি ২০ শতাংশের উপরেই থাকছে।

আরও খবর