‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

জাতিসংঘ মিশনে কাজ করতে পারবেন না আফগান নারীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2023 07:15:01 am

আফগানিস্তানে নারীদের ওপর আরও নিষেধাজ্ঞা বাড়ালো তালেবান। দেশটিতে জাতিসংঘ মিশনে এনজিওগুলোতে নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।


আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, পূর্ব নানগারহার প্রদেশে জাতিসংঘের নারী কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না।


সেক্রেটারি-জেনারেলের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, ইউএনএএমএ-কে এক আদেশে জাতিসংঘের নারী কর্মীদের কাজ করতে নিষেধ করেছে তালেবান কর্তৃপক্ষ এবং এটি পুরো দেশের জন্যই প্রযোজ্য বলা হয়েছে।


গত বছরের ডিসেম্বরে তালেবান সব দেশি ও বিদেশি এনজিও সংস্থায় নারীদের কাজে নিষেধাজ্ঞা আনলেও সে সময় জাতিসংঘ মিশনের এনজিওগুলো এর আওতায় পড়েনি।


ডুজারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো লিখিত নির্দেশ তারা পাননি। তবে এ বিষয়টি স্পষ্ট করতে জাতিসংঘ বুধবার কাবুলে তালেবানের সঙ্গে বৈঠক করবে।


তিনি বলেন, জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসের কাছে এ ধরনের যেকোনো নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য এবং স্পষ্টভাবে অকল্পনীয়। এটি একটি নেতিবাচক প্রবণতা। এর ফলে জরুরি প্রয়োজনে সংস্থাগুলো সহায়তা প্রদান করতে পারবে না।


গত বছর নিষেধাজ্ঞা দেওয়ার পর এর প্রতিবাদে বেশ কিছু এনজিও তাদের কার্যক্রম স্থগিত করে। এই নিষেধাজ্ঞা আফগানিস্তানের লাখ লাখ মানুষকে সমস্যার মধ্যে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ সেখানে এখনও বিপুল পরিমাণ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।


গত মাসেই ইউএনএএমএ-এর প্রধান রোজা অতুনবায়েভা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, বিভিন্ন এনজিওতে কর্মরত নারী কর্মীদের ওপর নিষেধাজ্ঞা বাড়াতে পারে তালেবান।


মঙ্গলবার সংস্থাটি এক টুইট বার্তায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যে, জাতিসংঘের নারী কর্মীদের নানগারহার প্রদেশে কাজ করতে বাধা দেওয়া হয়েছে। অপরদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার এএফপিকে বলেন, তিনি নানগারহারের বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন।


যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনা প্রত্যাহারের পর ২০২১ সালের আগস্টে ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই দেশে নানা ধরনের বিধি-নিষেধ জারি করে তারা।


মেয়েদের স্কুলে যাওয়া, সরকারি চাকরি করা এবং পুরুষ অভিভাবক ছাড়া নারীদের ভ্রমণে নিষেধাজ্ঞা আনা হয়েছে। এছাড়া বাড়ির বাইরে অবশ্যই বোরকা পরার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়েও নারী শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে এবং পার্ক বা বাগানেও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৫ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে