রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের নোয়াখালীতে ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক স্মৃতির অন্তরালে’—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের ব্যতিক্রমী আয়োজন। সুন্দরবন উপকূলে বাঘ বিধবা পরিবার পেল ছাগল ‎বালিপাড়া ইউনিয়নে উত্তরণ'র প্রতিষ্টা প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্টিত লাখাইয়ে বিয়ার দাবিতে যুবতীর প্রেমিকের বাড়ীতে অনশন। শাহ্ আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীর সেনবাগে মিলাদ ও দোয়া মাহফিল চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ. আশাশুনতিে আনন্দঘন পরবিশে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ র্কাযক্রম উদ্বোধন কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ আটক ৩ এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মনে পড়ে কি?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 01:13:45 pm

ফাইল ছবি

◾মনে পড়ে কি?◾

মো. আকিব হোসাইন



মনে পড়ে কি?

ব্রিটিশদের কথা। তাদের শাসন, শোষণ।

সেই হাজী শরীয়ত আর তিতুমীরের নাম,

মাস্টারদা সূর্যসেন আর ক্ষুদিরামের সংগ্রাম।

মওলানা ভাসানী আর শহীদ সোহরাওয়ার্দীর নাম,

শেরে বাংলা এ.কে. ফজলুল হক ও বঙ্গবন্ধুর তেজোদ্দীপ্ত সংগ্রাম।

যিনি দু-চোখ ভরে দেখেছিলেন শোষিতের উপর চালানো নির্যাতন নিপীড়ন।

তাই তো তিনি হলেন বাঙালির জাতির পিতা।


মনে পড়ে কি?

রূপসী বাংলার কবি ও কবিতার কথা।

বিদ্রোহী কবি ও কবিতার মর্মবাণী,

রাষ্ট্রভাষার লাল রাজপথের দিনগুলো,

১৯৫২ সালের সেই রক্তাক্ত ইতিহাস।

মাতৃভাষার জন্য শহিদ হয়েছিল বা কে?


মনে পড়ে কি?

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট

১৯৬২-এর শিক্ষা আন্দোলন

১৯৬৬ সালের ম্যাগনাকার্টা রূপে স্বাধীনতার বীজমন্ত্র ছয়দফা।

১৯৬৯-এর গণআন্দোলনের দিনগুলো

১৯৭০-এর সেই নির্বাচনের ইতিহাস

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামের কথা

লাখো বীর বাঙালি আর বীরশ্রেষ্ঠদের কথা।


মনে পড়ে কি?

চণ্ডীদাসের সেই বিখ্যাত বাণী

যিনি বলেছিলেন, “সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।”

আরও খবর