লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে "চিরঞ্জীব মুজিব" প্রদর্শন।


আজ ৫ই এপ্রিল ২০২৩ খ্রি. সকাল সাড়ে নয়টায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কণ্যা শেখ রেহানা নিবেদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ। এ সময় তিনি বলেন, এই চলচ্চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম সম্পর্কে প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারবে। এ ধরনের একটি চলচ্চিত্র নির্মাণের জন্য পুলিশ সুপার চলচ্চিত্রের পরিচালক প্রযোজকসহ সকল কলা কৌশলীকে ধন্যবাদ জানান। এর পর তিনি "চিরঞ্জীব মুজিব" চলচ্চিত্রটি জেলা পুলিশের সকল সদস্যদের সাথে উপভোগ করেন।


এ সময় সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রিপন কুমার মোদকসহ সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোঃ নজরুল ইসলাম পরিচালিত ও লিটন হায়দার নিবেদিত "চিরঞ্জীব মুজিব" চলচ্চিত্রটির প্লট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১৯৪৯ থেকে ১৯৫২ সময়কাল থেকে নেওয়া হয়েছে।


আরও খবর






69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে