দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

প্রতাপনগরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত- ৬

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আহত আব্দুর রশিদ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

প্রতাপনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আব্দুর রশিদ বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, আসামীদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের শত্রæতাসহ আদালতে মামলা রয়েছে। আসামীরা পূর্বে আদালতে দায় স্বীকারসহ মুচলেকা দিয়েছে। কিন্তু তারপরও তারা ষড়যন্ত্র করে আসছিল। গত ৩ এপ্রিল বেলা ১০ টার দিকে বাদী বাড়ির লোকজন নিয়ে পুকুরে জাল টেনে মাছ বিক্রয় করেন। প্রচন্ড গরম ও পানি কম থাকায় ছোট মাছ মরে ভাসতে থাকায় বাদী রাত্র সাড়ে ৯ টার দিকে টর্চলাইটের আলোয় মাছ দেখছিলেন। লাইটের আলো প্রতিফলিত হয়ে ৩নং আসামী আফসার আলী মীরের গায়ে লাগলে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মৌখিক জবাব দিলে অন্য আসামীরা মিলে দা, লাঠি, লোহার রড, শাবল ইত্যাদি নিয়ে বাদীর উঠানে অনাধিকার প্রবেশ করে বাদীকে মারপিট করলে তাকে ঠেকাতে যাওয়া স্ত্রী মনজিলাকে মারপিট করে হাড়ভাঙ্গা জখম ও পুকুরের পানিতে ফেলে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এরপর একে একে ঠেকাতে আসা ছেলে ইনামুল হক, ভাগ্নে বউ তানজিলা খাতুন, তানিয়া, সাইদুল ও জহুরাকে মারপিট, শ্লীলতহানি, জখম ও ছিনতাই ঘটনা ঘটে। এসময় ৯৯৯ নম্বরে ফোন দিলে এসআই মিঠুন মন্ডল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবং স্বাক্ষীদের সহায়তায় পুলিশ এদিন রাতেই গুরুতর আহত ইনামুল, তানজিলা ও মনজিলা খাতুনকে আশাশুনি হাসপাতালে ভর্তি ব্যবস্থা করেন। বাদী বলেন, এরপর থেকে আসামীরা ক্ষান্ত হয়নি বরং নানা ভাবে হুমকী দিয়ে চলেছে। অসহায় আঃ রশিদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।


আরও খবর