দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

বুধহাটায় অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আশাশুনি উপজেলার বুধহাটায় স্বপ্নের ছোয়া উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিকাল ৪টায় বুধহাটা বাজারস্থ মীম সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্বপ্নের ছোঁয়া উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আছাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, ইসলামি ব্যাংক লিঃ বুধহাটা আউটলেট এর পরিচালক মাওঃ নুরুল আফসার, গ্রাম ডাক্তার আলহাজ্ব মোশাররফ হোসেন, ব্যবসায়ী রমজান আলী, আব্দুস সামাদ, সাংবাদিক গোলাম মোস্তফা, ইয়াছিন আরাফাত প্রমুখ। প্রধান অতিথি অতিথিবৃন্দকে সাথে নিয়ে ২০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তালিকাভুক্ত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি সকলকে দানশীল হতে এবং যতটুকু সম্ভব মানুষের পাশে থেকে আল্লাহর অনুগ্রহ পেতে আহবান জানান।

আরও খবর