দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

কাদাকাটিতে নদী খননে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসী ফুসে উঠেছে

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে নদী খনন কাজে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দেওয়ার পরও কাজ শুরু করায় এলাকাবাসী ফুসে উঠেছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

স্থানীয় সচেনত মহল ও জন প্রতিনিধিরা জানান, যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে মোকামখালী-হলদেপোতা খাল খনন কাজ শুরু করা হয়েছে। খালটি ১৯০ ফুট মত চওড়া হলেও ঠিকাদারের লোকজন নদীর মাঝ খান দিয়ে খনন কাজ না করে গ্রামের পাশ দিয়ে প্রায় ৫ মিটার তলা করে খনন কাজ শুরু করেছে। ফলে অপর পাশে বিশাল এলাকা পড়ে থাকছে। খননকৃত মাটি ঐ এলাকায় ফেলান হচ্ছে। এলাকার লোকজন খালের মাঝখান দিয়ে খনন কাজ করা হোক দাবী জানালেও মানা হয়নি। বাধ্য হয়ে গ্রামে শত শত মানুষ বুধবার বিকাল ৪ টার দিকে কাজ বন্ধ করে দেন। পরে ঠিকাদারের সাথে কথা বলে তারা একুট সরে মাঝ বরাবর খনন কাজ শুরু করলেও ঠিক মাঝ বরাবর হচ্ছেনা। আবার যে কোন সময় এক পাশে খনন কাজ করা হতে পারে বলে তাদের ধারনা।

ইউপি সদস্য উত্তম কুমার বলেন, খালটি গ্রামের মাঝ বরাবর প্রবাহিত। খালটি দীর্ঘ ভরাট হয়ে আছে। খনন কাজ খালের মাঝখান দিয়ে করার কথা থাকলেও কম মাটি কাটতে হবে এমন স্থান দিয়ে গ্রামের পাশ দিয়ে খনন কাজ করা হচ্ছে। মাঝখান দিয়ে খনন কাজ করলে সবাই উপকৃত হবে। একপাশ দিয়ে কেটে মাটি খালের মাঝ বরাবর ফেলানো হচ্ছে। বৃষ্টি মৌসুম শুরু হলে খালের ও বৃষ্টির পানিতে জন দুর্ভোগের সৃষ্টি হবে। তলা ৫ মিটার খনন করা হচ্ছে, কিন্তু খনন কাজ মাঝখান দিয়ে করা হচ্ছেনা। সিডিউল দেখতে চাইলেও দেখান হচ্ছেনা। তবে জানতে পেরেছি খালের মাঝখান দিয়ে খনন করার কথা থাকলেও তা করা হচ্ছেনা। এব্যাপারে তিনি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও এমপি মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।



আরও খবর