বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

পাবিপ্রবিতে শিবির সন্দহে ৩ শিক্ষার্থীকে পুলিশে দিলো পাবিপ্রবি শাখা ছাত্রলীগ


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিবির সন্দেহে তিন শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। ঐ তিন শিক্ষার্থী হলেন লোক প্রশাসন বিভাগের গোলাম রহমান জয়, ইংরেজী বিভাগের আসাদুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আজিজুল হক।


মঙ্গলবার (৪ এপ্রিল) রাত আনুমানিক বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশ থেকে ঐ তিন শিক্ষার্থীকে শিবিরের বই পুস্তক সহ আটক করা হয়েছে বলে জানা যায়। এরপর রাত একটার দিকে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে তুলে দিয়েছে বলে জানান ছাত্রলীগ।


ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাতে আনুমানিক বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে শিবিরের ১৫-২০ জন কর্মী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী গোপন মিটিং করছেন বলে খবর পান ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে যান। এ সময় শিবিরের ছেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে লোক প্রশাসন বিভাগের জয়, ইংরেজী বিভাগের আসাদ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আজিজকে ধরে ফেলে ছাত্রলীগ কর্মীরা। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে শিবিরের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের কাছ থেকে শিবিরের কিছু বই ও নথি পাওয়া যায়। পরে রাত একটার দিকে প্রশাসনের সহায়তায় ঐ তিন শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু বলেন, যে ছেলেদের ধরা হয়েছে তারা শিবির কর্মী বলে স্বীকার করেছে। ওরা প্রশাসনের কাছে লিখিত দিয়েছে ওরা শিবির করে। আমরা প্রক্টর, ছাত্র উপদেষ্টা, হল প্রভোস্ট সহ সবাইকে ফোন দেওয়ার পর প্রশাসনের সামনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। পরে আমরা প্রশাসনের সহায়তায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করি।


তবে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থী জয়ের শরীরে আঘাতের একটি ছবি ছড়িয়ে পরে। এই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা তাদের কোন মারধর করিনি। প্রশাসনের সামনেই আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি, কাজেই মারধর করার কোন প্রশ্নই আসেনা। প্রশাসনের কাছে দেওয়ার পর কি হয়েছে সেই বিষয়ে আমরা বলতে পারবোনা।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ঘটনা শুনে ছাত্র উপদেষ্টা, হল প্রাধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক আমরা ঘটনাস্থলে যাই। শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করার পর তারা শিবির বলে স্বীকার করে নেয়। এ সময় তাদের কাছে শিবিরের বই-নথিসহ বিভিন্ন কাগজপত্র পাই। আমরা তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। এখন পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন।


এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন থানায় ফোন করে পুলিশে সহায়তা চান। তিনি জানান ক্যাম্পাসে শিবিরের কর্মী আটক হয়েছেন। তার ফোন পেয়ে আমরা সেখা উপস্থিত হয়ে দেখতে পাই, তিন শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় রয়েছেন। পরে আমরা তাদের সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে আসি। সেখানে তাদের চিকিৎসা চলছে। তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আরও খবর