বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

বাঘায় গমের রেকর্ড উৎপাদন

  আবহাওয়া অনুকূল থাকায়  বিগত  বছরের তুলনায় রাজশাহীর বাঘা উপজেলায় এ বছর গমের রেকর্ড পরিমান উৎপাদন হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে,  ৫৭১০ হেক্টর জমিতে মোট ২৬ হাজার ৯৫ মেট্রিক টন গম উৎপাদন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯০ কোটি টাকা। উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী বারি গম-৩৩ জাতের আবাদ এবং  কম্বাইন হার্ভেস্টার এর ব্যবহার সংগ্রহোত্তর লস হ্রাস পাওয়ায় এই ফলন বেড়েছে বলে মনে করেন স্থানীয় কৃষি বিভাগ।

  

 উপজেলার বাউসা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, তিনি এবার ২ বিঘা জমিতে বারি গম-৩৩ আবাদ করেছেন, বিঘা প্রতি প্রায় ১৮ মণ হারে ফলন পেয়েছেন। আমোদপুর  গ্রামের গম চাষী সাহাবুল ইসলাম বলেন, এ বছর আমরা কম্বাইন হার্ভেস্টার দিয়ে গম কর্তন করেছি। কৃষি অফিস থেকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস পাওয়ায়, আমাদের গ্রামের সবাই সম্মিলিত ভাবে মেশিন দিয়ে গম কেটেছি।

 ফলন বিঘা প্রতি ১৬-১৭ মণ পেয়েছি। আগে আমরা বারি গম- ২৬,২৮,৩০ গম করতাম, কিন্তু এ বছর সবাই বারি গম-৩৩ আবাদ করছি। এই গমের ফলনও বেশি, রোগ বালাইও কম লাগে। এছাড়াও মেশিন দিয়ে কাটায় খরচও কম হইছে। উপজেলার চকরাজাপুর,খানপুর,বারশতদিয়ার,মনিগ্রাম,পাকুড়িয়া, গড়গড়ি, বাউশা, আড়ানীসহ বাজুবাঘার বিভিন্ন মাঠে প্রায় ৩০ টির মত কম্বাইন হার্ভেস্টার দিয়ে এইবার গম কর্তন করতে দেখা গেছে।মেশিন দিয়ে গম কাটতে বিঘা প্রতি ১৪০০-১৮০০ টাকা নিয়েছেন চালকরা।এই মেশিন দিয়ে এক সাথে গম কাটা, মাড়াই,ঝাড়াই ও বস্তাবন্দি হয়ে যাচ্ছে। এতে করে শ্রমিক সংকট অনেকাংশে দূর হয়েছে এবং দ্রুত সময়ে গম কেটে ঘরে তোলা সম্ভব হয়েছে।

বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, কৃষির উৎপাদন বাড়াতে উন্নত জাতের ব্যবহার এবং সেইসাথে যান্ত্রিকীকরণের কোন বিকল্প নাই।বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ করতে হবে। এ কারণেই এ বছর আমরা প্রায় ৯০% জমিতে বারি গম-৩৩ সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি। আগামী বছর শতভাগ জমিতে উন্নতজাতের গম আবাদ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


Tag
আরও খবর