রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

জগন্নাথপুরে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩০হাজার ৫শত টাকা জরিমানা আদায়

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে ১৬টি ব্যবসায়ি প্রতিষ্ঠান কে ৩০ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ সাজেদুল ইসলাম।


ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আজ ৬ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলর


রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোঃ সাজেদুল ইসলাম। 


এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত ও বাসী খাদ্য দ্রব্যের সাথে নতুন তৈরীকৃত খাদ্য সংমিশ্রণ করে বিক্রয় করার অপরাধে ও ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পন্য বিক্রির অপরাধ এর পাশা-পাশি ব্যবসা প্রতিষ্ঠানে পন্যের মূল্য তালিকা প্রদর্শন না থাকার অপরাধে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান কে(৩০ হাজার ৫শত টাকা) জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।


এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোঃ সাজেদুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত সহ নতুন তৈরী খাদ্য দ্রব্যের সাথে বাসী খাদ্য দ্রব্য মিশ্রিত করে বিক্রয় করার অপরাধে এবং ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শিবগঞ্জ বাজার এর ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।


অভিযুক্ত প্রতিষ্ঠান গুলোকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও তৈরিকৃত খাদ্যর গুণগতমান নিশ্চিত করতে অধিকতর সচেতন হওয়ার পাশা-পাশি মূল্য তালিকা প্রদর্শন এর নির্দেশনা প্রদান করা হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আরও খবর