অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

জবিস্থ রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


রাজবাড়ী জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট বিভাগের ২১৮ নং কক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন। জবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মোমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মামুন শেখ। রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণের সাবেক সভাপতি সেলিম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন ও জুয়েল মোল্লা।


উক্ত নবীন বরন ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রকল্যানটির সভাপতি মেহেদি হাসান মুন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবির দাস।


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বই দিয়ে বরণ করে নেয় সংগঠনটির সাবেক সদস্যরা। এছাড়া রাজবাড়ী জেলার কৃতি সন্তান মামুন শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করে সংগঠনটি।


এসময় সংগঠনটির সাবেক সভাপতি, এম এ মোমিন বলেন, রাজবাড়ী জেলা ছাত্রকল্যান সমিতি একটি ঐতিহ্যবাহি সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকে রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সকল ধরনের বিপদে আপদে পাশে থাকার মাধ্যমে শিক্ষার্থীদের প্রানের সংগঠনে পরিণত হয়েছে।এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে সংগঠনটি।


আরও খবর

6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে