কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে ক্যান্সার অক্রান্ত রোগীকে বিএনপির ৫০ হাজার টাকা সহায়তা প্রদান


ময়মনসিংহের নান্দাইলে ক্যান্সার অক্রান্ত অসহায় কলি রাণী সরকারকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং যুবদল নেতা হাসান মাহমুদ বাবুলের সার্বিক তত্তাবধানে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।


শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে ক্যান্সার অক্রান্ত কলি রাণী সরকারের স্বামী শ্রী সুকন চন্দ্র সরকারের হাতে ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে।


খারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এবং যুবদল নেতা-ফজলুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো.জিয়াউদ্দিন শাহিন,থানা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মন্ডলির সভাপতি মেজবাহ উদ্দিন,ইউপি সদস্য আশিকুজ্জামান রিপুল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জালাল উদ্দিন ভুইয়া,মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা এডভোকেট আজিজুল হক, শফিকুল ইসলাম,মহর আলী ফকির, আবুল গনি,ওমর ফারুক,যুবদল নেতা শরীফ ভুইয়া, সোহাগ হোসাইন প্রমুখ।


ক্যান্সার অক্রান্ত কলি রাণী সরকারের স্বামী শ্রী সুকন চন্দ্র সরকার বলেন,আমার অসুস্থ স্ত্রীর পাশে আজ বিএনপি দাঁড়িয়েছে। এইজন্য আমি তাদের নিকট কৃতজ্ঞ। 


সভাপতি মো.ওয়ালিউল্লাহ বলেন, মানবতার সেবায় নিয়োজিত করতেই আজ বিএনপির এই মানবিক উদ্যোগ। ক্যান্সার অক্রান্ত অসহায় কলি রাণী সরকারকে আমরা সামান্য আর্থিক সহায়তা প্রদান করেছি।এইজন্য আল্লাহর নিকট আমরা শোকরিয়া আদায় করছি।

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৫৬ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে