কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

ছবিঃ মোংলা থানার প্রধান ফটক


মোংলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মালেক ফকির (৪৫) নামে একজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এর আগেও নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগারে ছিল এই ব্যক্তি।

মামলার বরাত দিয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, মোংলা পৌর শহরে শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাঁচ বছরের শিশুটি তার মামার বাসার সামনে খেলছিল। এ সময় চকলেটের প্রলোভন দেখিয়ে শামছু ফকিরের ছেলে মালেক ফকির শিশুটিকে বাসায় ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করলে শিশুর কান্নায় আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। 

ওসি আনিসুর রহমান আরও বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মামা নারী ও শিশু  নির্যাতন দমন আইনে মোংলা থানায় রোববার (৯ মার্চ) মামলা করেছেন। আসামি মালেক ফকিরকে দ্রুত গ্রেফতার করতে অভিযান চলছে।

উল্লেখ্য, মাগুরায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ করছেন মানুষ। তারা অল্প সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আরও খবর