কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে

ছবি সংগৃহীত

‎সাগর উত্তাল, নিরাপদ আশ্রয়ে জেলেরা; বৃষ্টিতে নষ্ট হচ্ছে মাচায় শুকাতে দেওয়া মাছ
‎বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বৈরী আবহাওয়া, ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে সুন্দরবনের দুবলারচরের শুঁটকি পল্লির জেলেরা গত দুই দিন ধরে সাগরে মাছ ধরতে পারছেন না। নিরাপত্তার স্বার্থে নৌকা ও ট্রলার নিয়ে তাঁরা সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, বৃষ্টিতে মাচায় শুকাতে দেওয়া মাছ ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে মৌসুমের শুরুতেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন জেলেরা।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুবলারচরের আলোরকোল থেকে ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, গত দুই দিন ধরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। ফলে মাছ ধরতে না পেরে জেলেরা আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে নৌকা-ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
‎
‎তিনি বলেন, মাচায় শুকাতে দেওয়া মাছ বৃষ্টিতে ভিজে গেছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে এসব মাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চলতি শুঁটকি মৌসুমের শুরুতেই দুই দফা বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন জেলেরা।
‎
‎আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে না পেরে জেলেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত দুই দিনের বৃষ্টিতে অনেক জেলের কাঁচা মাছ ভিজে নষ্ট হয়ে গেছে।
‎
‎সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। গত দুই দিন ধরে দুবলারচরের শুঁটকি প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত জেলেরা মাছ ধরতে সাগরে যেতে পারেননি। বর্তমানে দুবলারচর এলাকায় ১০ হাজারের বেশি জেলে অবস্থান করছেন।
‎
‎বৈরী আবহাওয়া দীর্ঘায়িত হলে মাছ আহরণ ব্যাহত হওয়ার পাশাপাশি শুঁটকি উৎপাদনেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। এতে চলতি মৌসুমে জেলেদের জীবিকা ও আর্থিক পরিস্থিতি আরও সংকটের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

‎
আরও খবর